Homeফুটবলভিনিসিয়াস-এমবাপ্পেদের মতো হতে চায় মেসির ছেলেরা,জানেলেন মেসি!

ভিনিসিয়াস-এমবাপ্পেদের মতো হতে চায় মেসির ছেলেরা,জানেলেন মেসি!

- Advertisement -spot_img

স্ত্রীর সাথে প্রথমে প্রেম পরে তার পরিনাম হিসেবে বিয়ে,চক্ষুশীতল করা সুখী পরিবার লিওর ৩ সন্তান নিয়ে।
আর এই তিন সন্তানই খেলেন ফুটবল,এবংকি দারুন খেলার কারনে আসেন আলোচনাতেও!

সেই আলোচনা এবার লিওনেল মেসি নিজেই করলেন! এবংকি তার সন্তানরা কে কেমন খেলেন তাই জানালেন,তাছাড়া কাদের ফলো করেন এই সন্তান,সে নিয়েও মুখ খুলেছেন লিওনেল আন্দ্রেস মেসি!
নিজেদের বাবা যেখানে বিশ্বের সেরা, সেখানে মেসির ছেলেদের অন্য কোনো ‘আইডল’ খোঁজার প্রয়োজন নেই বললেই চলে। তবে মেসি জানালেন, তার ছেলেরা অন্য ফুটবল তারকাদের খোঁজখবর রাখে, তাদের খেলা মুগ্ধনয়নে উপভোগ করে।
মেসির ভাষায়, ‘তারা সব দেখে। সবাইকে জানে। তারা এমবাপ্পে, ভিনিসিয়ুস, হলান্ড, লেভানডফস্কি, লামিনের বিষয়ে কথা বলে।

আশপাশের সবাইকে তারা অনুসরণ করে। তাদের মতো হতে চায় এমন না, তবে তারা সব জানে।’অর্থাৎ ৫ দেশের ৫ খেলোয়াড়কে ফলো করে মেসির ছেলেরা!
সম্প্রতি সিম্পলি ফুটবলকে দেওয়া এক সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন, তার তিন ছেলেরই ফুটবলের প্রতি আগ্রহ আছে। এ বয়সেই তারা ভিন্ন ভিন্ন পজিশনে খেলাও শিখে গেছে।

আর্জেন্টাইন কিংবন্তিকে প্রশ্ন করা হয়, তিন ছেলের মধ্যে কে ভালো ফুটবল খেলে? জবাবে তিনি বলেন, ‘তারা সারা দিন বল নিয়েই থাকে।

তাদের সঙ্গে আমিও উপভোগ করি। প্রতিদিন অনুশীলন করে, লড়াই করে এবং ম্যাচ খেলে। তাদের সঙ্গে থাকার সুযোগ পাওয়াটা অসাধারণ ব্যাপার।

এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তারা খুবই সরল। আমি যদি এখন একজনের নাম বলি পরে তারা বলবে, তুমি কেন তার নাম বললে। তাই নামটা আমি নিজের কাছেই রাখি। তবে তিনজনই বেশ আলাদা।’

তিন ছেলের ফুটবল প্রতিভা নিয়ে মেসির মূল্যায়ন, হলো ‘বড় ছেলে থিয়াগো চিন্তাশীল, সংগঠক এবং একজন মিডফিল্ডার,অর্থাৎ অনেকটা মেসির মতো প্লে মেকার,তবে যেহেতু লিওনেল মেসি প্লে মেকার আর স্কোরার দুটিতেই সমান,তাই বলা যায় মেজো ছেলে আর বড় ছেলে মিলেই হয়তো লিওর প্রতিভা!

মেজো ছেলে মাতেও একজন ফরোয়ার্ড, সে গোল করতে ও গোলের কাছাকাছি থাকতে পছন্দ করে এবং সে একজন বুদ্ধিমান খেলোয়াড়। তবে মেসির ছোটো ছেলের আগ্রাসন অনেকেই হয়তো দেইহেছেন,তার নাম চিরো মেসির ভাষায় ” সে আরও বিস্ফোরক।

সে চ্যালেঞ্জ জানাতে পছন্দ করে এবং একজন ওয়ান অন খেলোয়াড়। সে নিজের খেলা তৈরিতে বেশি আগ্রহী।’
এদিকে একই সাক্ষাৎকারে এমবাপ্পে ও মেসির বিশ্বকাপ জার্নিটা নিয়ে কথা বলেছেন লিওনেল মেসি।

সেখানে এমবাপ্পের প্রশংসা করেছেন ফাইনাল ম্যাচের জন্য।
সে প্রসঙ্গে মেসি বলেন, ‘২০১৮ বিশ্বকাপ জেতায় এমবাপ্পের মনের শান্তিটা ছিল। তবে ফাইনালে যা করেছে, তা পাগলাটে, চারটা গোল করেছে সে! ” তবে দলের জন্য নিজের সামর্থ্যের ১২০ ভাগ ঢেলে দিয়েও জিততে না পারা, এমন কিছু তো মেসির সঙ্গেও হয়েছে।

২০১৪ বিশ্বকাপে আর্জেন্টিনার এক গোল বাদে বাকি সবকিছুতে অবদান ছিল মেসির। এরপরও আলবিসেলেস্তেরা শিরোপাটা ঘরে তুলতে পারেনি।

এমবাপ্পের প্রসঙ্গ ধরে সেটাই মনে পড়ে গেল মেসির। সে সঙ্গে সে বিশ্বকাপটা নিয়ে আক্ষেপও ঝরে পড়ল তার কণ্ঠে।
তিনি বলেন, ‘একই ঘটনা তো আমার সঙ্গেও ঘটেছে ২০১৪ সালে।

এটা আমার জন্যে একটা মানসিক অত্যাচার ছিল। পেছন ফিরে তাকালে এখন মনে হয়, আমি তো দুটো বিশ্বকাপ জিততে পারতাম!’

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here