আবারো দলের ত্রাতা রুপে হাজির ক্যাসিমিরো। ডিফেন্সিভ মিডফিল্ডার ক্যাসিমিরো এবার দুই মিনিটে করলেন দুই এসিস্ট। সেই দুই এসিস্টে ৮ মিনিট আগে ২ গোলে পিছিয়ে থেকেও জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড।
অথচ ব্রাজিলের সাবেক কোচ ডরিভাল জুনিয়ার কখনই সুযোগ দেননি ক্যাসিমিরোকে। ম্যাচের পর ম্যাচ তাকে দলেও ডাকেননি সাবেক ব্রাজিলিয়ান কোচ।
ব্রাজিলের কোচের দায়িত্ব পান ২০২৩ সালে। অথচ তার আগ পর্যন্ত জাতীয় দলের অটো চয়েস ছিলেন ক্যাসিমিরো হেনরিক।
কিন্ত ডরিভাল জুনিয়ার এসেই বাদ দিয়ে দিলেন ক্যাসিমিরোকে। তার ফলও ভুগতে হয় এই কোচকে। মাঝমাঠ আগে থেকেই ছিল দুর্বল, সেটি হয়ে যায় আরো দুর্বল।
হ্যা কিছুদিনের জন্য অফফর্মে ছিলেন ক্যাসিমিরো, কিন্ত সেটা দীর্ঘস্থায়ী হয়নি। এমনকি ক্লাব ত্যাগ করেননি, বা কোন কোচ এসেই তাকে ক্লাবে ম্যাচের পর ম্যাচ বেঞ্চ করেননি।
দলের দুসময়েও তার উপর আস্থা রেখেছেন কোচ। ফলে ইঞ্জুরি থেকে ফিরে সময় নিলেও আস্তে আস্তে ফর্মে ফিরেছেন ক্যাসে।
সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে গোল এসিস্ট না পেলেও ক্লিনশিট পেতে ভুমিকা রাখেন ক্যাসে, তার গড় রেটিং থাকে ৭.৯।
এছাড়া লিওনের বিপক্ষে ৮ মিনিট আগে দল পিছিয়ে থাকে ২ গোলে। সেখান থেকে দলকে ৫-৪ গোলে জিতিয়ে মাঠ ছাড়েন ক্যাসিমিরো। জোড়া এসিস্ট করেন শেষ ২ মিনিটে। আর তাতেই লিও বাধা অতিক্রম করে ইউনাইটেড।
এই মৌসুমে গড় প্রতি রেটিং ৭.২। বিশেষ করে ইপিএল ও ইউরোপা লীগে ধারাবাহিক ক্যাসিমিরো। এই মৌসুমে মোট ৪৩ ট্যাকেলস জয় করেন, ডুয়েলস জয় করেন ১২৩ বার। এছাড়া ৩৮ লং বল ও ১৯ সফল ক্রস দেন। এরিয়াল জয় করেন ৩১ বার। ফাউলও করেননি বেশি, মাত্র ১৫ বার ফাউল করেন এই ব্রাজিলিয়ান।
সব মিলিয়ে এখনও ক্লাবের ভরসার নাম ক্যাসে। অথচ জাতীয় দলে এতদিন বিবেচনাও করা হয়নি তাকে। এমনকি মাঝমাঠে খেলোয়াড়দের ইঞ্জুরিও মন গলায়নি কোচের।
সেখানে তাকে দলে ডাকার প্রয়োজন বোধও করেননি তিনি। ডরিভালের পুরো আমলেই দলের বাইরে ছিলেন এই মিডফিল্ডার।
এই সময়ে আর্জেন্টিনার ভাঙাচোরা দলের বিপক্ষেও ৪ গোল খায় ব্রাজিল। বর্তমানে বিশ্বকাপে যাওয়াই কঠিন হয়ে গেছেন লাতিনের এই পরাশক্তির জন্য৷ অথচ নেইমার, সিলভা বিহীন দলে ক্যাসিমিরো হতে পারতেন সমাধান, তার অভিজ্ঞতা বড় ম্যাচ ও বড় মঞ্চে কাজে দিতে পারত।
কিন্ত সেইসব অবজ্ঞা করে দলকে একের পর এক বিপদের মুখে ঠেলে দিয়েছেন ডরিভালের মত কোচর। এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্তগুলোই বরাবর ভোগায় ব্রাজিল দলকে।




