Homeফুটবলএবার নতুন নেইমারকে নিজেদের ডেরায় ভেরাতে চায় বার্সা!

এবার নতুন নেইমারকে নিজেদের ডেরায় ভেরাতে চায় বার্সা!

- Advertisement -spot_img

২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়নে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যান নেইমার। সেবার ট্রান্সফারমার্কেটের রেকর্ড গড়ে নেইমিকে দলভুক্ত করে ফ্রেঞ্চ ক্লাব পিএসজি। প্রায় ৮ বছর পর আবারো পিএসজি থেকে নেইমারকে চাচ্ছে বার্সেলোনা।

নাহ সেই আগের নেইমার নয়, এবার নতুন নেইমারের দিকে ঝুকছে বার্সেলোনা।

নেইমার যাওয়ার পর দীর্ঘদিন তার জায়গাটা অপুরণীয় থেকেছে। এই সময় ইউরোপিয়ান ফুটবলে সফলতা মেলেনি বার্সেলোনা দলের।

হালের আমলে লামিনরা চেষ্টা করে যাচ্ছেন, তবে এখনও নেইমির মত হতে পারছেন না তারা। এছাড়া নেইমার নিজেও নেই আগের মত, তাই প্রাইম নেইমারের অভাব ভালোভাবেই বোধ করছিল বার্সেলোনা।

আর সেখানেই নতুন নেইমির খোজে কাতালান ক্লাবটি।

আর সেই নতুন নেইমারের নাম ডিজায়ার ডুয়ো। পিএসজির এই ফ্রেঞ্চ তারকাকে অনেকেই বলেন নেইমারের ক্লোন।

নেইমারের খেলার ধরণের সাথে সবচেয়ে মেসি মিল আছে ডুয়োর। ড্রিবলিং, ফ্লেয়ার, বল কন্ট্রোল, শারীরিক গড়ন, স্কিল, সাক্সেস রেট সবখানেই যেন ডুয়োর মাঝে খুজে পাওয়া যায় নেইমারকে। শুধু যে স্কিলই আছে এমন নয়, গোল এসিস্ট করে যাচ্ছেন ডুয়ো নিয়মিত।

এইতো এবারের চ্যাম্পিয়নস লীগে এমি মার্টিনেজের বিপক্ষে অসাধারণ গোল করেন। সব মিলিয়ে লীগ ও অন্যান্য আসর মিলিয়ে করেন ২৪ গোল এসিস্ট। ১২ গোলের সাথে করেন ১২ এসিস্ট।

ডেম্বেলে, কাভারাৎখেলিয়া, বার্কোলাদের মাঝেও নিজেকে আলাদা করেছেন ডুয়ো। ফলে এনরিকের দলে নিয়মিত খেলে যাচ্ছেন এই তারকা।

এবার সেই ডুয়োর দিকে নজর বার্সেলোনার। ১৯ বছরের এই তারকাকে পছন্দ করেছে তারা। এমন সংবাদ প্রকাশ করেছে বার্সেলোনা ভিত্তিক সংবাদমাধ্যম কার্পেটাস ব্লাগানার্স।

আর সেখানে তারা জানায় বার্সার স্পোর্টিং ডায়রেক্টর ডেকোর নজরে ভালোভাবেই আছেন ডুয়ো। তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

যদিও এখানে আছে নানা কিন্ত। রেনেস থেকে ১৮ বছরের ডুয়োর জন্য ৫০ মিলিয়ন খরচ করে পিএসজি। যে ডুয়ো তখন প্রুভেন ছিল না, ছিল সম্ভাবনাময়ী।

সেখানে এক মৌসুম পর প্রুভেন ডুয়োকে ছাড়তে আগ্রহী হবার কথা নয় তাদের। এছাড়া বার্সেলোনা দলে ডুয়োর জায়গায় খেলেন লামিন ইয়ামাল। লামিনকে বসিয়ে ডুয়োকে খেলানো সম্ভব নয়।

সম্ভাবনাময়ী এই তারকা ব্যাকাপ হিসেবেও খেলতে আগ্রহী হবেন কিনা সন্দেহ থেকে যায়। তবে নেইমারের পদাঙ্ক অনুসরণ করে পিএসজিতে এসেছেন ডুয়ো। আর সেখানে নেইমারকে দেখে বার্সেলোনায় গেলে অবাক হবারও কিছু থাকবেনা।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here