বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে টেস্ট এখন আলোচনার অবহেলিত টপিক। কঠিন উন্নতি করা জিম্বাবুয়ের সামনে বাংলাদেশ এখন গিনিপিগ।
ওপেনার মিডেল অর্ডার কেউই দাড়াতে পারে না জিম্বাবুয়ের সামনে। বাংলাদেশ পিছু হাটলেও জিম্বাবুয়ে হাটছে সামনে।
এক দিন টেস্ট খেলার মতো ব্যাটার নেই। সিনিয়র কি জুনিয়র কারোর ব্যাটই যেন চলে না, তার মানে কি এরা এখন আর পারে না?
জিম্বাবুয়েকে প্রতিপক্ষ বানালেও বাংলাদেশ পারে না। হতে পারে দ্বিতীয় ইনিংসে দারুন কাম ব্যাক করবে হতে পারে এই টেস্ট ই বাংলাদেশ জিতবে, কিন্তু মুশফিক সাদমান মিরাজের ব্যর্থতা তাতেও কি এড়াবে?
মোটেও না, অভিজ্ঞতায় টইটম্বুর মুশফিকুর রহিম করেছেন ৪ রান, তরুন তুর্কী সাদমানের ব্যাটে ১২ রান। সাকিবের পরে নাকি মিরাজই সেরা অলরাউন্ডার তার ব্যাট থেকে এসেছে এক রান। এক রান করে যে এক নাম্বার অলরাউন্ডার হওয়া যায় না তা কি মিরাজ জানেন না?
জিম্বাবুয়ের বিপক্ষে শোচনীয় পারফরম্যান্স, কারন কি? আর যাই হোক এটা বলা যাবে না দীর্ঘদিন রেড বল না খেলার কারনেই ছন্দপতন। তাহলে ঐ কথাই সত্য হবে, বাংলাদেশের আছে তিন হাত ডান হাত বা হাত আর অযুহাত।
সেই অুযুহাত দেখিয়ে একের পর এক ব্যর্থতা ঢেকে দেয়ার চেষ্টা। এতেও কি মিটবে জয়ের তেষ্টা?
তেষ্টা মেটানোর চেষ্টা করে না কেউ। শান্তর ব্যাট কথা বলতে গিয়েও থেমে গেছে, অভিজ্ঞতায় ভরপুর মুমিনুলের ব্যাটেও কিছু রান এসেছে। বাকি রয়েছে মুশফিক মিরাজ সাদমান। টপ ক্লাস ক্রিকেটার হলেও ব্যর্থতায় তারা আকাশ সমান।
আর যাই হোক জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত কোনো কারন নেই এহেন পারফর্ম করার। যতবড় ভ্যালিড কারন থাকুক জিম্বাবুয়ের বিপক্ষে টপ মোস্ট সিনিয়রদের লজ্জাজনক পারফরম্যান্স ঢেকে দেয়া সুযোগ নেই।
২০২৪ সালে ঘরের মাঠে একটা টেস্ট ও জিততে পারেনি তারা, ২০২৫, বছরের প্রথম টেস্টেও চলছে হারার পায়তারা।
বিশ্ব ক্রিকেটে সবাই যখন উন্নতির শিখরে বাংলাদেশের ক্রিকেটে তখনও শেকড়ে। শেকড় থেকে শিখরে যাওয়ার সুযোগ বোধহয় নেই, জিম্বাবুয়ে আয়ারল্যান্ডকে হারিয়েই আরাম পায়।
দেশে হচ্ছে টেস্ট সিরিজ, ক্রিকেটের সবচেয়ে কুলীন ফরম্যাট তবুও দর্শকদের আগ্রহ নেই। ৫০ টাকায় টিকিট কেটেও হাউসফুল হবে এমনটাও আশা করা যায় না।
বাংলাদেশের ক্রিকেটটা ভালো হবে এটাও যেন একই, আশা করা যায় না। প্রতিপক্ষ হোক জিম্বাবুয়ে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বাংলাদেশের ফলাফল পরিবর্তন হয় না। ওপেনাররা ভালো করলে মিডেল পারে না। দিন শেষে দেশের ক্রিকেটটা চলে না।
ম্যাচ জিতলে উপকার হয় জিম্বাবুয়ের বিপক্ষে কোনোমতে জিতলে হবে অপকার, যদি সামর্থ্য থাকে এক চেটিয়া পারফর্ম করে জিতবে তাহলেই না বাংলাদেশ। নয়তো ২৫ বছর আগে স্ট্যাটাস পেয়েও লাভের খাতায় শূন্য।




