Homeক্রিকেটপ্ল্যান বি রেডি করলেন মাঠের মধ্যেই! রিশাদের ম্যাজিক, এ্যাপ্লাই করেই পেয়েছেন সাফল্য!

প্ল্যান বি রেডি করলেন মাঠের মধ্যেই! রিশাদের ম্যাজিক, এ্যাপ্লাই করেই পেয়েছেন সাফল্য!

- Advertisement -spot_img

নতুন বুদ্ধি আনলক, মুস্তাফিজের মতোই হয়ে উঠলেন চালাক। মাঠে তৈরী করলেন প্ল্যান বি, প্রতিপক্ষ ঘাবড়ে গিয়ে যেন বললেন এ আবার কি।

ঘটনা মুলতান সুলতান ম্যাচের ১২ তম ওভারের ২ বলে, কষিয়ে ছক্কা খেলেন রিশাদ।

ব্যস পরিকল্পনায় পরিবর্তন, হাজির প্ল্যান বি। কিপার স্যাম ব্লিংস যেন জিজ্ঞেস করলেন এ কি? হাতের ইশারায় বোঝালেন পিকচার আভি বাকি হ্যায় দোস্ত।

ঠিক তার পরের বল গুলোতেই রিশাদ শুরু করলেন প্ল্যান বি এ্যাপ্লাই। আর তাতেই ধরা দিলো সাফল্য, যেন এটাই ছিলো কাম্য।

যে বলে ছক্কা হজম করেছিলেন সে বল ছিলো শর্ট, প্রথম বল ডট দিলেও ২য় ডেলিভারিতে শর্ট বল পেয়ে আর রহমন করেননি ব্যাটার ইয়াসির। ছক্কা হাকিয়ে বসেন। আর এরপর শুরু রিশাদ ম্যাজিক।

বোলিংয়ে অতি সাবধানতার সাথে পরিবর্তন আনেন, শর্ট বলকে পরিনত করেন ফুল লেন্থে। উইকেট টু উইকেট থেকে বলের লাইন সরিয়ে এনে ফোর্থ অথবা ফিফথ স্টাম্পে বল করা শুরু করেন।

ডান হাতি ব্যাটারের জন্য লেগ স্পিন জাড়ি রাখলেন ব্যস এতেই ব্যাটার পরলেন আটকা কলে, বেশিরভাগ বলে বিগ শট খেলার চান্স হারালেন।

ব্যাটার যাতে স্বাচ্ছন্দে খেলতে না পারেন তার জন্য এই পরিকল্পনা করেন রিশাদ। এমনকি সেটি মাঠের মধ্যেই এয়াপ্লাই করেছেন, যখন দেখেছেন উইকেট টু উইকেট, শর্ট বল করলে ব্যাটার পেয়ে বসে তখনই চালিয়েছেন প্ল্যান বি আর তাতে সফলও হয়েছেন টাইগার লেগি।

আর এমন করে পরিকল্পনা করতে দেখা যেতো মুস্তাফিজকে, ব্যাটারদের কাছে জোন হারালে নতুন লাইন লেন্থ খুঁজতেন, তাও আবার নির্দিষ্ট একটা এড়িয়ায়, ওয়াইড ইয়র্কারের জন্য চেষ্টা করতেন ফিজ।

রিশাদও একই কাজ করেছেন, উইকেটের উপর বল রেখে কখনো গুগলি কখনো লেগ স্পিন ট্রাই করা তার নিত্যদিনকার কাজ, দুর্ভাগ্যক্রমে ব্যাটার যদি আঁচ করতেই পারে রিশাদ কোন এড়িয়ায় বল করবেন তাহলেই পাল্টে ফেলেন পরিকল্পনা। বল ওয়াইডিশ এরিয়ায় নিয়ে গিয়ে বাইরে বের করেন। এতে করে ব্যাটার জোর লাগিয়ে খেলতে পারেন না। জোরপর উপর বল করেন বলে এমন বলে শট হাকালে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ উঠে যায়। উসমান খান যে ভুলের খেসারত দিয়েছেন রিভার্স সুইপ খেলে।

রিশাদ আগের চেয়ে অনেকটাই পোক্ত হয়েছেন, ব্যাটারদের খাবি কিভাবে খাওয়াতে হয় সেটিও শিখেছেন।

বোলার হিসেবে মাথা খাটানোটাও জরুরি সেটিও রপ্ত করেছেন রিশাদ। বল হাতে নিয়মিত এমন পারফর্ম করতে থাকলে রিশাদের ভবিষ্যত বেশ ভালো হবে বলেই আশা করা যায়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here