Homeফুটবললোভে বার্সেলোনা; ৩ বড় ক্লাবের টানাটানিতে রাফিনহা!

লোভে বার্সেলোনা; ৩ বড় ক্লাবের টানাটানিতে রাফিনহা!

- Advertisement -spot_img

এক মৌসুমে ৬০ গোল এসিস্ট। মেসির রেকর্ড ভেঙে রোনালদোর রেকর্ডের হাতছানি।

ক্লাব লেভেলে ৫১ গোল এসিস্ট, দলকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন। এর বাইরে চাঞ্চ ক্রিয়েট, ড্রিবলিং, ক্রস, কর্নার সবকাজেই এগিয়ে। এমনকি দলের প্রয়োজনে ট্রাকব্যাক করে লাষ্ট ম্যান ট্যাকেল পর্যন্ত করছেন।

এমন একজন খেলোয়াড়কে বিশ্বের যেকোন ক্লাবই সোনায় মুড়িয়ে রাখতে চাইবে। কিন্ত সেখানেই ব্যাতিক্রম বার্সেলোনা।

বার্সার সোনার ডিম পারা হাসকে উলটো বিক্রি করে দিতে চাইছে তারা। অধিক অর্থের লোভ যেন কাল হয়ে দাড়িয়েছে ক্লাবটির জন্য। যে কারণে রাফিনহাকে মার্কেটে তুলতেও দ্বিধা করছেনা তারা।

রাফিনহার বিক্রির খবর বেশ পুরোনোও। শুরুর দিকে এটিকে নিছক গুঞ্জন মনে হলেও বর্তমানে এই আলোচনা বেশ গভীর।

৯০ মিনিট, গোল ডট কম, টিবিআর স্পোর্টস, ওয়ান ফুটবল সহ বড় বড় গণমাধ্যম এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। আর সেখানেই স্পষ্ট, রাফিনহাকে বিক্রি করতে আগ্রহী বার্সেলোনা।

যদিও বার্সা কোচ ফ্লিকের বড় সম্পদ রাফিনহা। জার্মান এই কোচ ব্রাজিলিয়ান তারকাকে রেখে দিতেই চান।

তবে বার্সা বোর্ড রাফিনহাকে বিক্রির পক্ষে। এই মুহুর্তে রাফিনহাকে ৮০ থেকে ৯০ মিলিয়ন ইউরোতে বিক্রি করতে চায় তারা। যা বাংলাদেশের টাকায় হাজার কোটি টাকা ছাড়াবে।

এই টাকা দিয়ে স্ট্রাইকার ও উইঙ্গার কিনতে আগ্রহী বার্সেলোনা। এছাড়া এটাকিং মিডফিল্ডার পজিশনে ফেরান ও অন্যান্য খেলোয়াড়দের খেলানোর ভাবনা তাদের।

মুলত রাফিনহাকে বিক্রির কথা শুরুতে না ভাবলেও টাকার লোভে রাফিনহাকে নিতে আগ্রহ তাদের।

এদিকে রাফিনহাকে নিতে আগ্রহী ইপিএলের বড় তিন ক্লাব। লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করলেও এই ক্লাবে বেশিদিন থাকার সম্ভাবনা নেই মোহম্মদ সালাহের। সেখানেই রাফিনহাকে চাইছে আর্নে স্লটের ক্লাব।

এছাড়া মাঝমাঠে ডিফেন্সিভ ও সেন্ট্রাল মিডে প্লেয়ার থাকলেও এটাকিং মিডে ভালো খেলোয়াড় নেই আর্সেনালের। এমনকি উইঙেও নেই পর্যাপ্ত বিকল্প। তাই সমাধানে রাফিনহার দিকে চোখ গানার্সদের।

এছাড়া গানার্সদের গোলক্ষরা কাটাতেও আর্তেতার সিস্টেমে দারুণ অপশন হতে পারেন ব্রাজিলিয়ান এই তারকা।

এর বাইরে নতুন করে রাফিনহার উপর আগ্রহ প্রকাশ করেছে চেলসি। ইংলিশ এই ক্লাবটি নিজেদের দল গঠনে রাফিনহাকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। এখনও চুড়ান্ত কিছু না হলেও এই তিন ক্লাবের আগ্রহের কথা জানানো হয়েছে নানা সংবাদমাধ্যম থেকে।

অপরদিকে রাফিনহাকে নিতে টাকার বস্তা নিয়ে আছে সৌদি ক্লাবগুলো। যেকোন ট্রান্সফার মুল্য বা বেতনে রাফিনহাকে নিজেদের ডেরায় পেতে চায় তারা।

এর আগে ভিনিসিয়াসের দিকে নজর দিলেও তাকে পাওয়া হয়নি মধ্যপ্রাচ্যের দেশটির। সেই অভাব রাফিনহাকে দিয়ে পুরণ করতে চায় তারা।

যদিও ক্লাব ছাড়তে আগ্রহী নন রাফিনহা। তবে বার্সার সিস্টেমের বলি হতে পারেন তিনি। এবার দেখা যাক, শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাড়ান এই ব্রাজিলিয়ান সুপারস্টার।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here