আগে থেকেই জানা ছিল ২০২৬ বিশ্বকাপের স্বাগতিক দেশের নাম। আর্জেন্টিনা, জাপান সহ বেশ কিছু দেশ এর মাঝে বিশ্বকাপে জায়গাও নিশ্চিত করেছে। তবে এখনও সেভাবে বেজে উঠেনি ২০২৬ বিশ্বকাপেএ দামামা। ফুটবল ও বিশ্বের সর্বোচ্চ আসরের আগে উত্তাপ নেই তেমন ফুটবল মহলে।
তবে এবার সেই উত্তাপ কিছুটা হলেও বাড়ালো ফিফা।
এবার ফিফা প্রকাশ করলো ফুটবল বিশ্বকাপের পোষ্টার। তবে একটা নয়, ১৬ টি আলাদা পোষ্টার প্রকাশ করলো ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। সেখানে ১৬ হোষ্ট বা আয়োজক শহরের জন্য একটি করে পোষ্টার প্রকাশ করেছে ফিফা।
সেই পোষ্টারগুলোতে ছিল রুচির ছোয়া। ডিজাইনরার যেন যত্ন করে বানিয়েছেন সেগুলো।
একদিকে যেমন ছিল ফুটবলের থিমের সাথে মিল, অন্যদিকে শহরের সাথেও ছিল মিল।
যেমন লস এঞ্জেলসের পোষ্টারে ফুটে উঠে তাদের বিচের চিত্র। আবার শহরের জীবন ও মেট্রোরেলের চিত্র ফুটে আসে কোন পোষ্টারে। সমুদ্রভিত্তিক অঞ্চলের পোষ্টারে উঠে আসে মাছ ও ফুটবল। অনেকক্ষেত্রে সমুদ্রের তলদেশের প্রাণীদেরও তুলে আনা হয়েছে।
বাদ যায়নি ফুটবল সহ এলিয়েনও, হাউস্টোনের পোষ্টারে এসেছে সেটারও ছবি। আমেরিকান তারা ফুটে উঠে ডাল্লাসে, ফিলাদেলফিয়ার যেন বলের ছোড়াছুড়ি। একই সাথে কলকারখানার চিত্র।।
মেসির মায়ামি সেজেছে গোলাপি বর্নে, পিংক সিটির পোষ্টারেও আধিপত্য এই রঙে। মশাল হাতে নিউওয়ার্ক নিউ জার্সি, মেক্সিকোর মন্ট্রেতেও তুলে ধরা হয়েছে ঐতিহ্য।
সব মিলিয়ে এত রঙিন ও দারুণ সব পোষ্টার বাড়াবে বিশ্বকাপের আমেজ। এছাড়া ভক্তদের বিশ্বকাপের আগে পরবর্তী পদক্ষেপের জন্যও করবে উদগ্রীব। তবে পোষ্টার, শহরের থিম ছাপিয়ে মুল আলোচনা থাকবে মাঠের ফুটবলকে ঘিরে। আর সেখানে জয়ী দল নিয়ে হবে আলোচনা।
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফেভারিটের কাতারে থাকবেন। তাদের ভক্তরা বা ফুটবল বোদ্ধারা, তাদের এই তালিকায় রাখবেনই। ফর্মে থাকা আর্জেন্টিনার সাথে ব্রাজিলকেও রাখতে হবে তালিকায়। সময়টা ভালো না গেলেও ইতিহাস
যে ব্রাজিলের পক্ষে কথা বলে। তাই বিশ্বকাপের বড় মঞ্চে ঘুরে দাড়াতেও পারে তারা। তবে এই দুইয়ে সীমাবদ্ধ থাকলে চলবেনা। স্পেন, ফ্রাঞ্চ, জার্মানির মত ইউরোপিয়ান দল আসরে নামবে ফেভারিট হয়ে।।এমনকি পর্তুগাল বা স্বাগতিম আমেরিকাকেও পিছনে ফেলে রাখার সুযোগ নেই। সব মিলিয়ে বিশ্বকাপের আমেজে আলোচনাটা শুরু হোক আগেই, জমুক চায়ের কাপে আড্ডা।




