Homeফুটবললোভে পড়ে ২ বছরের জন্য নি*ষিদ্ধ হতে যাচ্ছেন ভিনিসিয়াস!

লোভে পড়ে ২ বছরের জন্য নি*ষিদ্ধ হতে যাচ্ছেন ভিনিসিয়াস!

- Advertisement -spot_img

ব্রাজিলের ফুটবলারদের সাথে বিতর্ক থাকবে সেটিই স্বাভাবিক!

বড় বড় উঠতি ব্রাজিলিয়ান তারকারা তাদের অনিয়ন্ত্রিত লাইফ স্টাইলের কারনে ঝড়ে গেছে অকালে,নারী,জুয়া কিংবা অনিয়ন্ত্রিত আচারনের কারনে প্রতিভার সম্পুর্ন বিকাশিত হয়না অনেক সময়ই,আর এবার সেই তালিকায় যোগ দিতে পারেন ভিনিও!

ইতোমধ্যে মাঠে উগ্র আচারন,রেফারীদের সাথে নিয়মিত তর্ক করে বারবার সমালোচিত হয়েছেন তিনি!

তবে বিশ্বের সবচেয়ে দামি এই উইঙ্গারের জন্য এবার অপেক্ষা করছে আরো বড় বিপদ! আন্তর্জাতিক গনমাধ্যম মার্কা জানিয়েছে ২ বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন ভিনি!

মার্কার মতে, ‘ফিফার নিয়ম লঙ্ঘনের জন্য রিয়াল মাদ্রিদের এই তারকাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হতে পারে।
ফিফার নীতিশাস্ত্র কমিটিতে খেলোয়াড়ের বিরুদ্ধে অভিযোগ দায়েরকারী কোম্পানি টিবেরিস হোল্ডিং ডো ব্রাসিল দাবি করেছে যে, ভিনিসিয়াস জুনিয়র সক্রিয় ফুটবলার হয়েও একসাথে একাধিক ফুটবল ক্লাবের মালিকানা নিষিদ্ধ করার নিয়ম লঙ্ঘন করেছেন।

অভিযোগ করা হয়েছে যে ALL Agenciamento Esportivo ফার্মের মাধ্যমে, ভিনিসিয়াস ব্রাজিলের বেশ কয়েকটি ফুটবল ক্লাবের পাশাপাশি পর্তুগালের আলভারকার শেয়ার কিনেছেন।
ফিফার নিয়ম অনুসারে, এই ধরনের লঙ্ঘনের জন্য সর্বোচ্চ শাস্তি দুই বছরের স্থগিতাদেশ। তবে, আশা করা হচ্ছে যে খেলোয়াড়কে যথেষ্ট আর্থিক জরিমানা দিতে হবে এবং ফুটবল ক্লাবগুলিতে তার কিছু শেয়ার ত্যাগ করতে হবে।’

অর্থাৎ শুধু শেয়ার ছাড়া আর আর্থিক জরিমানা দিয়েও রেহাই পেতে পারেন ভিনি,তবে সম্ভাবনা আছে শাস্তিরও,আর সেই শাস্তির সর্বোচ্চ সীমা ২ বছরের জন্য সকল ফুটবল থেকে নিষেধাজ্ঞা!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here