প্রথম প্রেম নাকি ভোলা যায় না, হৃদয়ের মণিকোঠায় পরম যত্নে থাকে বছরের পর বছর। কোথাও আনমনে তাকিয়ে থাকার ভ্রমেও দেখা হয়ে যায়। কল্পনায় ভেসে বেড়ায় কালে কালে। প্রেম, জীবন, ক্রিকেট সবটা জুড়েই প্রথম যিনি তাকে মনে পরে। মনে পরতে বাধ্য করা হয়।
মিরাজকে নিয়ে উইজডনের পোস্ট, ২০০ উইকেটের ক্লাবে পা রাখা মিরাজের পাশেই রাখা বিখ্যাত এক ক্রিকেটারের ছবি।
যাকে মনে করা বারন ভুলে যাওয়ার মতো পাওয়া যায় না কোনো কারন। একজন ক্রিকেটার দেশ বিদেশ ইতিহাস সবকিছুর সাথে একত্রে জড়িয়ে যান। তিনি আর কেউ নন, সাকিব আল হাসান।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ২ ইনিংসে ১০ উইকেট শিকার করেছেন। এ্যাপ্রিসিয়েশন জানিয়ে উইজডন পোস্ট করেন।
সাথে রাখেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারকে। যিনি বহু আগেই বাংলাদেশের জার্সিতে ২০০+ টেস্ট উইকেট শিকার করেছেন। এখন পর্যন্ত দেশের হয়ে সর্বোচ্চ টেস্ট উইকেটের মালিক সাকিব। উইজডনের পোস্টে তাই অবলীলায় জায়গা করে নিয়েছেন।
ভুলে যাওয়ার সুযোগ নেই, সাকিবকে মনে রাখার নাকি কোনো কারন নেই। ট্রফি জয় নেই, সবটাই নিজের জন্য জমিয়েছেন, কখনোসখনো দলকে জিতিয়েছেন। সেই সাকিবকে ভুলে যাওয়ার জন্য কত কথা হয়, কিন্তু আসলেই কি সাকিবকে ভোলা যায়?
উত্তরটা স্পষ্ট, নাহ সাকিবকে ভোলা যায় না। দেশের ক্রিকেট ইতিহাসে বোলিং ব্যাটিং ফিল্ডিং যেই সমীকরণ ই হোক না কেন, সাকিবকে পাওয়া যায়। এজন্যই বলা, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না।
আল হাসান বাংলাদেশের ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটেও বেশ সমীহ করার মতো ক্রিকেটার, শেষের সময়টা তার হয়ে হয়তো কথা বলবে না। তবে পিক টাইমে এক সাকিবের জন্য কতশত অপেক্ষা। সাকিবের কাছে অনেকেই নিয়েছেন দিক্ষা।
আজকের মিরাজই তো সাকিবের আঙ্গুল ধরে বড় হয়েছেন। আজকের ২০০ উইকেট প্রাপ্তি মিরাজের জন্য নিশ্চয়ই বড় কোনো মাইলফলক ছুয়ে দেখতে সহযোগিতা করবে।
হয়তো মিরাজ বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট তুলবেন, তোলারই কথা। মেধা, চেষ্টা প্রক্রিয়া সবটাই মিরাজের আছে। নিজেকে হয়তো সে রেসে জয়ী দেখতে চাইবেন দেখবেন। হয়তো পেচন ফিরে দেখবেন একজন সাকিবকে।
যিনি নিজ দেশের হয়ে প্রথম ২০০ টেস্ট উইকেট শিকার করেছেন। প্রথম, এক্কেবারে পহেলা। সেই সাকিব, ইতিহাস ঐতিহ্যের সাকিব।
সাকিব হয়তো আর কখনো জাতীয় দলের হয়ে খেলবেন না, মাঠে নামার চান্স শূন্যের কোটায়। তবুও দেশের ইতিহাসে সাকিব বরাবরই আনবিটেন, নটআউট।




