কাগজে কলমে কোনটাই চুড়ান্ত নয়। ফুটবলে চুড়ান্ত সিদ্ধান্ত আসে অনেক পরে, সব পরিস্থিতি বিবেচনা করে। যে কারণে মৌসুম শেষের কয়েক ম্যাচ আগেই কার্লোকে বাদ দিতে পারেনা রিয়াল মাদ্রিদ। আর ব্রাজিলও ঘোষণা করতে পারেনা তাদের কোচ।
তবে গ্লোবো সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে, কার্লোর সাথে মৌখিক চুক্তি সম্পন্ন ব্রাজিলের। রিয়ালের সাথে সম্পর্ক শেষ হলেই এই ইতালিয়ান আসবেন ব্রাজিলে। এর মাঝে নিজেদের পরবর্তী কোচও খোজা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। এছাড়া এই আসরে অনেকটা শিরোপাহীন থাকার পথে রিয়াল মাদ্রিদ দল।
আর সেখানে দায়িত্ব নেওয়ার আগে ব্রাজিলের কাছে এক চাহিদা দিলেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ জানিয়ে দিলেন একা কাজ করবেন না তিনি। বরং তার কাজে সাহায্য করার জন্য দরকার তার পুরোনো কোন ব্রাজিলিয়ান শিষ্য।
আর সেখানে এগিয়ে আছে তিন নাম।ব্রাজিলের দুই লিজেন্ড রবার্তো কার্লোস ও রোনালদো নাজারিও আছেন এই তালিকায়। তবে এদের দুইজনের চেয়ে কার্লোর সাথে কাজ করার দৌড়ে সবচেয়ে এগিয়ে ব্রাজিলের সাবেক ফুটবলার কাকা।
এর পিছনে আছে নানা কারণ। কোন সন্দেহ নেই, কাকার জীবনের সেরা কোচ থাকবেন কার্লো আনচেলত্তি। শেষবার ব্রাজিল দলে কার্লোকে আনতে কাকা বারবার চেষ্টা করেন। এর বাইরে কার্লোরও অন্যতম প্রিয় শিষ্য কাকা। এসি মিলানে কাকার সাথে চ্যাম্পিয়নস লীগ জয় করেছেন এই ইতালিয়ান।
এর বাইরে কাকার আছে কোচিং এর লাইসেন্স। সেখানে কার্লোর সাথে রসায়ন করে নিজের যোগ্যতাকে আরো পাকাপোক্ত করতে চাইবেন তিনি। সব মিলিয়ে আরো ২ নাম থাকলেও পাল্লাটা যে কাকার দিকেই ভারী তাতে নেই কোন সন্দেহ।
এমন কিছু হলে উপকৃত হবে ব্রাজিল দল। কেননা ব্রাজিল কোচের দায়িত্ব নেওয়া চাপের বিষয়। এর বাইরে ইউরোপীয়ান আনচেলত্তি ব্রাজিলের সংস্কৃতি সম্পর্কে জানেন না। তাকে সেখানে কাকা সাহায্য করতে পারবেন।
বিদেশী কোচে অনেক সমর্থক ও সাবেকদের মাথাব্যাথা রয়েছে, সেখানে কাকার কোচিং প্যানেলে থাকা তাদের কিছুটা হলেও জবাব দিবে। এছাড়া অল্প সময়ে কার্লোর সাথে সাহায্য করার জন্য দরকার টেকনিক্যালি দারুণ কেউ। কাকা সেখানে হতে পারেন দারুণ অপশন।
সব মিলিয়ে এই জুটির দিকে তাকিয়ে ব্রাজিল ভক্তরা। দেখা যাক, এদের হাত ধরে ব্রাজিল তাদের সোনালী সময় ফিরে পায় কিনা।




