বলা হয় “মাছে ভাতে বাঙালি”। ভাত মাছের সাথে সমালোচনাটাও বাঙালির অংশ। যে কারণে বাঙালি প্রশংসার চেয়ে সমালোচনায় বেশি দক্ষ।
তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন গত ৬ মাসে যা করেছেন, তাতে কঠোর সমালোচক হলেও আপনাকে প্রশংসা করতেই হবে।
বাংলাদেশ ফুটবল তো একটা সময় ছিল প্রায় মৃত। ভুটানের সাথে হেরে নির্বাসিত ছিল দেশ, ফিফা থেকেও মিলেছিল নিষেধাজ্ঞা। সাফের মঞ্চে বারবার গ্রুপপর্বে থেকে আসত বাংলাদেশ দল। এর বাইরে স্পন্সরশিপ ছিল, মাঠের ফুটবলে ছিল না অবকাঠামো।
সেখান থেকে ৬ মাসে পরিবর্তনটা চোখে লাগার মত।
বারবার সময় পিছানোর পর অবশেষে বাংলাদেশের সবচেয়ে ফুটবল স্টেডিয়াম উদ্ভোধন করা হয়েছে। নতুন সাজে এই স্টেডিয়াম যেন চমকে দেবে সবাইকে।
এর বাইরে অন্যান্য স্টেডিয়াম নিয়ে করা হচ্ছে কাজ। স্পন্সরশিপের অভাবে ভুগছিল বাংলাদেশ। সেখান থেকে নারী ও পুরুষ দলের জন্য আনা হয়েছে স্পন্সর। আগামী দিনে আরো বড় বড় স্পন্সের খোজে বাংলাদেশ ফুটবল দল।
ম্যান ম্যানেজমেন্টে যেন আরো পরিপক্বতা বাংলাদেশ বোর্ডের। নানা কারণে কোচ ও বাংলাদেশ দলের নারী ফুটবলারদের মাঝে তৈরি হয় দ্বন্দ্ব।
দুই পক্ষের অনড় অবস্থানে নারী ফুটবলে তৈরি হয়ে অমানিশার আশঙ্কা। সেখান থেকে সবাইকে এক করে বাফুফে। নারী ফুটবলের সাফল্যের পথে বাধা হতে দেয়নি কোন কিছুকে।
পুরুষ ফুটবলে হামজা চৌধুরি এসেছেন। তার সাথে বাফুফে খুব তাড়াতাড়ি নিয়ে এসেছে সামিত সোম ও কিউবা মিচেলের মত খেলোয়াড়কে।
এতদিন প্রবাসী ফুটবলারদের পাওয়া যেত না, অথচ সারি সারি খেলোয়াড়রা ট্রায়ালে আসছেন।।নিলয় ভ্যান ডার প্লায়েগের মত ডাচ দ্বিতীয় বিভাগে খেলোয়াড় আসছেন ট্রায়াল দিতে, সেখানেই যেন ফুটে উঠে বাফুফের প্রতি বিশ্বাস।
মিডিয়া কমিটি ও সোশাল মিডিয়া এনগেজিংএ টপ নচ বাফুফে। আধুনিক যুগে সোশাল মিডিয়া এক্টিভিটি যেকোন কিছু তুলে ধরে।
সেখানে অনেকটা উন্নত করেছে বাফুফে। ক্যামেরা কোয়ালিটি, ছবি, ভিডিও ও অন্যান্য কার্যক্রম তুলে ধরে বাফুফে সাধারণ মানুষের কাছে নিজেদের উপস্থাপনযোগ্য গড়ে তুলেছে।
এর বাইরে ফিফার অনুদান নিয়ে এসেছে বাফুফে, ক্রিয়া পরিষদ থেকেও মিলেছে অতিরিক্ত তহবিলের আস্থা। জাতীয় দলের ম্যাচের আগে সৌদি আরবে ট্রেনিং করেছে দল, নিয়েছে সেরা প্রস্ততি।এতকিছুর ফল তো দেখাই যাচ্ছে, ভারতকে কাপন ধরিয়ে দিয়ে তাদের মাঠ থেকে পয়েন্ট নিয়ে এসেছে বাংলাদেশ দল।
এতকিছু করতে বাফুফে সময় নিয়েছে ৬ মাস। যেখানে ১৫ বছরে যেন একের পর এক অন্ধকার দিন দেখেছে বাংলাদেশের ফুটবল। আগামী দিনে এই স্বদিচ্ছা নিয়ে এগিয়ে যাক বাফুফে, এমনটাই চাওয়া সবার।




