Homeক্রিকেটবিজয়-শামীম-মুস্তাফিজ- এবাদতদের নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বিসিবির!

বিজয়-শামীম-মুস্তাফিজ- এবাদতদের নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে স্কোয়াড ঘোষণা বিসিবির!

- Advertisement -spot_img

চলছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজ,এরপরই আগামী মাসে পাকিস্তান যাবে টাইগাররা,তবে তার আগেই ঘরের মাঠে নিউজিল্যান্ডের এ দলকে আতিথ্য দিবে বাংলাদেশ এ দল।

আর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ওয়ানডে ম্যাচের জন্য আজ স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি!

ঘোষিত স্কোয়াডে,ওপেনার হিসেবে আছেন,এনামুল হক বিজয়,ডিপিএলে দারুন করা অন্য দুই ওপেনার নাইম শেখ ও পারভেজ হোসাইন ইমন।
এছড়াও সাইফ হাসানকে রাখা হয়েছে স্কোয়াডে।


মিডেল ওয়ার্ডারে ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি,মাহিদুল ইসলাম অঙ্কন,শামীম হোসেন পাটওয়ারী। এছাড়াও আবহানির ক্যাপ্টেন মোসাদ্দেক হোসেন সৈকত ও শেখ জামালের নুরুল হাসান সোহানকেও সুযোগ দিয়েছে বিসেবি।


স্পীনার তানভির ইসলামের সাথে আছে চিটাগংয়ের নাইম হাসান আর পেস ডিপার্টমেন্টে মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম থাকবেন নেতৃত্বে, তবে এই দুই বাহাতির পাশাপাশি রেজাউর রহমান রাজা ও এবাদত হোসেনকে এই স্কোয়াডে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড!


আগামী ১ মে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ‘এ’ দল। গত বছরের সেপ্টেম্বরে এই সফর হওয়ার কথা থাকলেও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে তা স্থগিত হয়ে যায়। এবার সেই সিরিজ নতুন করে শুরু হচ্ছে।


সিরিজের সূচি অনুযায়ী, আগামী ৫ মে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে প্রথম ওয়ানডে। ৭ মে একই ভেন্যুতে মাঠে গড়াবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে ১০ মে অনুষ্ঠিত হবে সিলেটের আউটার স্টেডিয়ামে।


ওয়ানডে সিরিজ শেষেই শুরু হবে চারদিনের টেস্ট সিরিজ। প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে ১৪ মে, সিলেটে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ ২১ মে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here