Homeফুটবলমাদ্রিদ এর সীমা ছাড়ানো আচরণ; বার্সেলোনাও ছেড়ে দেয়নি!

মাদ্রিদ এর সীমা ছাড়ানো আচরণ; বার্সেলোনাও ছেড়ে দেয়নি!

- Advertisement -spot_img

ইতিহাস ঐতিহ্য নিয়ে বড়াইটা সবাই করতে পারেনা,তবে সেই বড়াই যারা করতে পারেন তাদের হতে হয় আরো ধৈর্য্যশীল,ধরে রাখতে হয় তাদের মান!

তবে তা যে অন্তত রিয়াল মাদ্রিদ পারছেনা, বিশেষ করে মাঠের বাহিরের আলোচনায় তা অন্তত স্পষ্ট। রেফারী মন মতো না হওয়ায় ম্যাচ না খেলার হুমকি,

এরপর ম্যাচে কথায় কথায় রেফারীর সাথে তর্ক,শেষদিকে রেফারীকে মারতে আসা,আর বেলাশেষে হেরে বিদায় নেওয়া চিরপ্রতিদ্বন্দ্বী বার্সার কাছে,সবকিছুই যেন নতুন করে শিক্ষা দিবে ১৫ বারের ইউরোপ সেরাদের।


গতকাল শুরু থেকে আধিপত্য দেখায় বার্সা,
প্রথমার্ধে দারুণ একটি গোলে এগিয়ে দেন পেদ্রি। বাইলাইনের কাছ থেকে লামিন ইয়ামালের মাইনাস করা বলটা দারুণ এক শটে জড়ান রিয়ালের জালে।

রিয়াল মাদ্রিদ প্রথমার্ধে দু’বার সমতা ফেরাতে পারতো,

কিন্তু দুইবারই অফসাইডের কারণে গোল বাতিল হয়। বার্সা তখনও পুরোপুরি খেলার নিয়ন্ত্রণে ছিল। ওই গোলের আগেও দুটো শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধটা তাই ১ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে বার্সা।

তবে দ্বিতীয়ার্ধে মাঠে নামেন এমবাপ্পে ও আর্দা গুলের। তাদের সঙ্গে লুকা মদ্রিচও। সঙ্গে সঙ্গে পাল্টে যায় ম্যাচের রঙও।

একের পর এক আক্রমণ করেই যাচ্ছিল মাদ্রিদ। শেষমেশ ত্রাতা হয়ে আসেন কিলিয়ান এমবাপ্পে। তার ক্যারিয়ারেরই প্রথম ফ্রি-কিক গোল রিয়ালকে ফেরায় সমতায়। তারপর রোনালদোর ঐতিহাসিক ‘কাল্মা’ উদযাপন অনুকরণে তার উল্লাস তাতে যোগ করে বাড়তি মাত্রা।


এরপর রিয়াল এগিয়েও গিয়েছিল। চুয়ামেনি হেডে গোল করে মাদ্রিদকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। তখন মনে হচ্ছিল ম্যাচটা মাদ্রিদই জিতবে। কিন্তু ছয় মিনিট বাকি থাকতে ফেরান তরেস লামিন ইয়ামালের দুর্দান্ত পাস থেকে কুর্তোয়াকে কাটিয়ে গোল করেন। ২-২ সমতায় ফেরে ম্যাচটা।

এরপর আসে সবচেয়ে বড় নাটক। শেষ মুহূর্তে রাফিনহা ডান দিক থেকে ঢুকে পড়লে রিয়ালের ডিফেন্ডার রাউল আসেনসিও ফাউল করেন।

ম্যাচের আগে থেকে আলোচনাত থাকা রেফারি দে বুরগোস বেনগেচেয়া সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান। বার্সেলোনা সমর্থকরা তখন উদযাপন শুরু করে। কিন্তু ভিএআরে ডাক পড়ে। ভিডিও দেখে সিদ্ধান্ত পাল্টানো হয়। পেনাল্টি বাতিল হয়। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ে দুই দলই হাল ছাড়েনি। ফেরান তরেসের গোল মিস করেন, বেলিংহামেরও সুযোগ নষ্ট করা, অফসাইডের কারণে রিয়ালের পেনাল্টি না পাওয়া… সব মিলিয়ে যোগ করা অতিরিক্ত সময়ও রোমাঞ্চ নিয়ে হাজির হয়েছিল।

ডেডলক ভাঙছিল না বলে পেনাল্টি শ্যুটআউটকেই মনে হচ্ছিল নিয়তি। ঠিক তখনই জুলস কুন্দে এলেন দৃশ্যপটে। লুকা মদ্রিচের ভুল পাস ধরে বক্সের বাইরে থেকে তার আগুনে শট গিয়ে আছড়ে পড়ে জালে।


মাদ্রিদ এরপর চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। ক্লান্ত রিয়াল খেলোয়াড়রা মাথা নিচু করে মাঠ ছাড়ে। তার আগে ম্যাচেও হয়ে গেছে একগাদা কাণ্ড। রিয়াল মাদ্রিদ ম্যাচের রেফারিং সিদ্ধান্ত নিয়ে দারুণ ক্ষুব্ধ ছিল।

রেফারির সিদ্ধান্তের পর তার দিকে বোতল ছুঁড়ে মেরে রুডিগার লাল কার্ড দেখেন, এরপর বিবাদে জড়িয়ে লুকাস ভাসকেজও দেখেন লাল কার্ড,বাদ যাননি ভিনি-বেলিংহামরাও!যার ফলে নিয়মানুযায়ী লা লিগাতেও নিদেনপক্ষে ২ ম্যাচে খেলতে পারার কথা নয় তাদের,

যা হলে আসছে লিগ এল ক্লাসিকোর জন্যও রিয়ালের বড় ধাক্কা হয়ে আসতে পারে বিষয়টা।তবে এখনো এই ব্যাপারে সিদ্ধান্ত হয়নি।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here