Homeক্রিকেটপাকিস্তানে ভালোবাসায় সিক্ত নাহিদ রানা, মিলেছে সন্মানের সংবর্ধনা!

পাকিস্তানে ভালোবাসায় সিক্ত নাহিদ রানা, মিলেছে সন্মানের সংবর্ধনা!

- Advertisement -spot_img

পাকিস্তানে নাহিদ রানা, পৌছানো মাত্রই মিলেছে সন্মানের সংবর্ধনা। বাবর আজমের চিন্তা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন টাইগার স্পিড স্টার।

জাতীয় দলের পর এখন ডিউটি ফ্রাঞ্চাইজ লিগের। প্রথমবার বিদেশ বিভুইয়ে রানা, কেমন করবেন? সব পথঘাট ই তো অচেনা। আশার আলো জ্বেলে পাশে থাকবেন রিশাদ। স্বদেশী, সতীর্থ কিন্তু পরের ম্যাচেই হবেন প্রতিপক্ষ!

রানাকে নিয়ে পেশোয়ার জালমির বেশ চিন্তা ছিলো, শেষ পর্যন্ত আসা হবে তো? জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ হারা বাংলাদেশ রানাকে ছাড়বে তো?

নানান অসনি সংকেতে ভীত ছিলো পেশোয়ার। তবে রানা পৌছেছেন পাকিস্তানে। সেখানে গিয়েই পেয়েছেন রাজসিক সংবর্ধনা।

টিম হোটেলে পৌছাতেই রানাকে নিয়ে ভিডিও বার্তা দিয়েছে পেশোয়ার জালমি। বাংলাদেশের একমাত্র পেসার হিসেবে লিগ মাতাবেন রানা।

বিপিএল ডিপিএল খেলা টাইগারের সামনে পিএসএলের মতো বড় লিগ ভালো করতে পারলে চারিদিকে সুনাম বয়ে আনবেন। রানাকে পেতে অনেকটা উদগ্রীব ছিলো পেশোয়ার। কবে আসবে সে নিয়ে বেশ তৎপরতা ছিলো পেশোয়ারের।

দলটিতে অপশন বাড়ানো অনেক বেশি জরুরি ছিলো, আল জারি জোসেফের সঙ্গে রানার কম্বিনেশন মেলানোর চেষ্টাটাও থাকবে।

তবে রানা এখন আলোচনার বিষয় বস্তু৷ শেষ ম্যাচে একাদচে ছিলেন না রিশাদ হোসাইন। তার পারফরম্যান্সেও খানিকটা ভাটা পরেছে যার কারনে একাদশে তাকে রাখা হয়নি।

কিন্তু রানা এখনও আনপ্যাকড। তাকে ম্যাচ খেলিয়ে দেখে নিতে চাইবে পেশোয়ার। পেশোয়ারের হয়ে পিএসএল অভিসেকটা রাঙ্গাতে চাইবেন এই পেসার। যাতে করে দলের কঠিন মুহুর্তে নিজেকে উজার করে দিতে পারেন।

রানাকে দলে নেয়ার মূল কারন ছিলো তার গতি। গতির ঝলক দেখিয়ে টেস্টে পাকিস্তানের বিপক্ষে দারুন সফলতা পেয়েছিলেন। একই কাজ করতে চাইবেন পিএসএলে, এখানেও যদি ভালো করতে পারেন তাহলে রানার জন্য অপেক্ষা করবে আরও বড় কিছু।

তবে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সময় লাগতে পারে। কিন্তু একবার মানিয়ে নিতে পারলে পেশোয়ারের লাকি চার্ম হয়ে উঠতে পারেন নাহিদ রানা।

পেশোয়ার কাম ব্যাক করতে শুরু করেছে। দলটি তাদের বোলিং শক্তিতে শক্তিশালী হয়ে উঠছে। নিজেদের দিনে যে কারো বিপক্ষে ভালো করে ম্যাচ জিততে পারে। সেই দলে যোগ হয়েছে নাহিদ রানার নাম।

রানা আসায় দল আরও ভারি হবে বলে আশা করা যায়। নিজেদের দিনে রানারা হতে পারেন জয়ী। দেখা যাক অভিষেক কবে হয় আর রানা সেখানে কেমন করেন।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here