Homeফুটবলহামজার মন কেড়েছেন বাংলাদেশ দলের নম্বর টেন,রাকিব হোসেন!

হামজার মন কেড়েছেন বাংলাদেশ দলের নম্বর টেন,রাকিব হোসেন!

- Advertisement -spot_img

বর্তমানে বাংলাদেশ ফুটবল দলের সেরা খেলোয়াড় কে?এমন প্রশ্নের উত্তর যদি হয় হামজা চৌধুরী, তাহলে হয়তো দ্বিতীয় নামটি হবে রাকিব হোসেন!

একজন উইঙ্গার ৪ গোল করেছেন ক্যারিয়ারে, সেটি হয়তো খুব বেশিনা,কিন্তু বিপক্ষ দলের জন্য ত্রাশ সৃষ্টি করে স্পেস তৈরি করা,দুর্দান্ত সব ক্রস আর দারুন রানিং পজিশনিংয়ে আগে থেকেই নজড় কারা রাকিব।


বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ১০ নম্বর জার্সিধারী কতটা পরিশ্রম করেন,সেই কথা অবশ্য স্পষ্ট হয় হামজা চৌধুরীর এক মন্তব্যে।হামজা চৌধুরী মনে করেন রাকিব অসাধারণ পরিশ্রমি ও দুর্দান্ত একজন খেলোয়াড়, এবংকি রাকিবের মহত্ব বোঝাতে হামজা বলেন রাকিবের হয়তো দুইটি ফুসফুস।

বাংলাদেশের ফুটবল ছিলো আড়ালে,আর সেই আড়ালে ছিলেন রাকিবরাও।তবে রাকিবের ভালো খেলে যাওয়া নতুন কিছু নয়,
প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৩-এ রাকিব বর্ষসেরা রানারআপ পুরস্কার পেয়েছিলেন।


এছারাও রাকিবের ঝুলিতে আছে বিএসএপিএর বর্ষসেরা ফুটবলার। ক্লাব ও জাতীয় দলের গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়কে তাই মনে ধরেছে হামজা চৌধুরীরও!

বাংলাদেশে যেকোনো বিষয় নিয়ে পক্ষে-বিপক্ষে মত থাকেই। কিন্তু ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হামজার পারফরম্যান্স নিয়ে দ্বিমত পোষণ করার মতো লোক হয়তো খুঁজেও পাওয়া যাবে না।

শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে ৯০ মিনিট জুড়েই বিচরণ ছিল হামজার। কখনো আক্রমণের সুর বেঁধে দেওয়া, আবার কখনো রক্ষণে এসে বিপদ সামলানো; কোথায় ছিলেন না তিনি!

মাত্র চার দিনের অনুশীলনকে সঙ্গী করেই আন্তর্জাতিক ফুটবলে নিজের অভিষেকে আলো ছড়ালেন এই মিডফিল্ডার।

তবে হামজার খেলার ধরনের সঙ্গে বাকিরা কীভাবে তাল মেলাবেন, এ নিয়ে সংশয় ছিল শুরু থেকেই। সেই সংশয়টা আর দূর হয়নি ঐ ম্যাচে!

এক ম্যাচেই যেন স্পষ্ট হয়ে গেল, হামজার সঙ্গে বাকিদের ব্যবধান কতটুকু। তাই তো নিজের পজিশনের বাইরে গিয়েও খেলতে হয় হামজাকে।


তবে আগামী ম্যাচেই হয়তো আরো কিছু খেলোয়াড় আসবেন দলে তাতে কাজে লাগবে হামজার মিডফিল্ডের পারফরম্যান্স ও রাকিবের উইঙ থেকে দেওয়া কোচ।
জুনে বাংলাদেশে আসবে সিঙ্গাপুর,এর আগেই অবশ্য অন্য কোনো দলকে এনে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।সেজন্য ইতোমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন,ন্যাশনাল স্টেডিয়ামেই হবে এই ম্যাচগুলো।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here