Homeক্রিকেটআর্চারের থেকে তাসকিন সেরা, বললেন শ্রীলঙ্কান ভক্ত!

আর্চারের থেকে তাসকিন সেরা, বললেন শ্রীলঙ্কান ভক্ত!

- Advertisement -spot_img

রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল মাতাচ্ছেন জোফরা আর্চার। রাজস্থানের প্রিমিয়ার বোলারও বার্বাডোজে জন্ম নেয়া এই পেসার।

চলমান আইপিএলে এরই মধ্যে শিকার করেছেন ৯ খানা উইকেট। বল হাতে কনসিড করেছেন ৩১০ রান।

২১০ বলে ৩১০ রান কনসিড করা আর্চার রাজস্থানের প্রত্যাশা মেটাতে পারেননি। রান কনসিড করে দলকে বেশ ভুগিয়েছেন এই ইংলিশ পেসার।

রয়্যালস ফ্যানদের কাছে আর্চার তাই অনেকটা সমালোচনার পাত্রও বটে। আর সেই সমালোচনায় অংশ নিয়েছে ভারতের বাইরের দর্শকরাও
শ্রীলঙ্কা থেকে একজন বলেছেন আর্চার রান লিক করেন। তার থেকে তাসকিন ভালো বোলার। তাসকিনকে আর্চারের থেকেও ভালো বলা হচ্ছে।

বাংলাদেশের ক্রিকেট ভক্তদের কাছে প্রত্যাশীত ভাবে এই প্রশংসা খনিকের জন্য হলেও ভালো লাগার খোরাক যোগাবে।

তবে প্রশ্ন থাকতেই পারে আসলেই কি তাসকিন আহমেদ জোফরা আর্চারের থেকে ভালো বোলার?

উত্তরটা পরিসংখ্যানের মাধ্যমেই দেয়া যাক। ফরম্যার যেহেতু টি-টোয়েন্টি সেহেতু আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের টি-টোয়েন্টি সংস্করণে তাসকিনের শিকারকৃত উইকেট গুলোর সঙ্গে আর্চারের তুলনা করা যাক। ইংল্যান্ডের আর্চার স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে ৩ হাজার ৮ ১২ বল করেছেন। যার মধ্যে শিকার শিকারি বল ছিলো মোটে ২১২ খানা।

প্রতিপক্ষের ২১২ উইকেট তুলতে গিয়ে আর্চার কনসিড করেছেন ৫ হাজারের বেশি রান। পক্ষান্তরে তাসকিন আহমেদ 3821 বল করেছেন টি-টোয়েন্টি ক্রিকেটে। রান কনসিড করেছেন ৫ হাজারের কম। উইকেট সংখ্যা আর্চারের থেকে বেশি।

২১২ উইকেট শিকার করা আর্চারের থেকে তাসকিনের ১৮ উইকেট বেশি। রান কনসিড করা কিংবা উইকেট তোলায় টি-টোয়েন্টি ক্রিকেটে আর্চারের থেকে তাসকিন ই সেরা।

এবার আসা যাক লংকান ঐ ভদ্রলোকের কথায়।যিনি তাসকিনকে আর্চারের থেকে যোগ্য মনে করেছেন। তার কথাকে হেলায় উড়িয়ে দেয়ার সুযোগ নেই।

তাসকিন বাংলাদেশের পেসার না হয়ে ভারত ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মতো বড় দলের পেসার হলে আইপিএলে কম পক্ষে অর্ধশত উইকেট থাকতে পারতো।

কিন্তু বাংলাদেশ দলের ক্রিকেটার বলেই তা সম্ভব হয়নি। শুধু এই না ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মান আর বাংলাদেশের ক্রিকেটারদের মানের হিসেব করলেও অনেক তফাৎ লক্ষ করা যায়।

বাংলাদেশের তাসকিনরা সুযোগ পায় না অৎচ ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাসের মতো ক্রিকেটার আইপিএল খেলেছে৷ এমন উদাহরণ বহু দেয়া সম্ভব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here