ওয়ানডে টি-টোয়েন্টি বাদ বিজয়কে অন্তত টেস্ট দলের জন্য হলেও রেখে দেয়া উচিৎ। সময় নিয়ে নার্সিং করে কাক করা যেতে পারে বিজয়কে নিয়ে। বিজয় দারুন করেছেন এমনটা হয়তো স্পষ্ট করে বলা যায় না, তবে এতটুকু তো বলাই যায় বিজয় দারুন চেষ্টা করেছেন।
ব্যাট হাতে ৩৯ রানের নক বিজয়কে হয়তো স্যাটিসফাইড করবে না তবে আত্মবিশ্বাস দিবে। বছর দুয়েক পরে এসেও অন্তত দারুন করার চেষ্টা করা যায়।
ওপেনিংয়ে সাদমানের সঙ্গে টিকে থাকার দারুন প্রচেষ্টা ছিলো বিজয়ের। বিজয়ের ব্যাটে চার আসছিলো, ব্যাটের মিডেলিং টাও চমৎকার ছিলো।
ভাগ্যটা ভালো থাকলে আউট হতেন না আম্পায়ার্স কলে। নয়তো অর্ধশতকটা করেই ফেলতেন। বিজয়ের ভাগ্য মাঠ ও মাঠের বাইরে একই রকম। যেমন দল নির্বাচনে ২য় ম্যাচে সুযোগ পান, তেমনি আউট না হয়েও আম্পায়ারের ভুকের খেসারত দেন। এভাবে করেই চলে বিজয়ের সময় অসময়।
ক্যারিয়ে খুব বেশি টেস্ট খেলেননি, চট্টগ্রাম টেস্টের আগে বিজয়ের ঝুলিতে ছিলো মোটে ৫ খানা টেস্ট। ষষ্ঠ টেস্ট খেলতে চট্টগ্রাম যান ডিপিএল রেখে। দারুন ফর্মে ছিলেন লিস্ট এ ক্রিকেটে। ৪ দিনের খেলায় সুইচ করতে হবে জেনে ঢাকা ছেড়ে উড়াল দেন চট্টগ্রামে। শুরুটা কেমন করবেন?
খুব ভালো নাকি সাধারণ? লাঞ্চের আগে বিজয়ের ব্যাটিং দেখলে খুব ভালো বলার সুযোগ না হলেও ভালো ব্যাটিং করেছেন এমনটা বলতে অতি কার্পণ্য কেউও চুপ থাকবেন না। কিন্তু বল ব্যাটের লড়াইয়ে বিজয় কিছুটা হেরে গিয়েছিলেন।
পারতপক্ষে বিজয়ের ব্যাটিল দেখে মনে হয়নি বিজয় দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। অবশ্য বিজয়কে নিয়ে দীর্ঘদিন শব্দটা খুব একটা মানায় না তিনি প্রায়শই জাতীয় দলে। আসেন। ঘরোয়া লিগে ভালো করেন, জাতীয় দলে আসেন।
শেষ মুহুর্তে কিংবা সিরিজের শেষ ম্যাচে সুযোগ পান, আবার দল থেকে হারিয়ে যান্ গত কয়েকটা বছর এভাবেই চলছে বিজয়ের। এই ডাকটাও কি বিয়জের সেই সময়ের মতো প্রায়শই আসা হিসেবে উল্লেখীত হবে?
উত্তরটা তোলা থাকলো সময়ের জন্য। তবে ৮৭৪ রান করা বিজয়কে ওয়ানডে দলে না ডাকলে ঘরোয়া লিগের মান নিয়ে প্রশ্ন তোলার সুযোগ তৈরী হবে।
কেননা বিজয় প্রায় ৯০০ রান করেও যদি সুযোগ না পান অফ ফর্মে থাকা কোনো ব্যাটারের জন্য তাহলে ঘরোয়া লিগের মান নিয়ে যথেষ্ট প্রশ্ন তোলা যায়। যাবে।
ওয়ানডে দলে বিজয় নিশ্চিত ভাবে জায়গা পাওয়ার মতো পারফর্ম করেছেন, কিন্তু এরপরেও যদি সুযোগ না মেলে তাহলে বিজয়ের কপাল খারাপ। দেখ যাক বিজয়ের সুযোগ মেলে কি না।




