Homeক্রিকেটআইপিএলে ১৪ বছরের বৈভবের ৩৫ বলে ১০০ রান! পুরষ্কার ঘোষণা করলো রাজ্যসরকার!!

আইপিএলে ১৪ বছরের বৈভবের ৩৫ বলে ১০০ রান! পুরষ্কার ঘোষণা করলো রাজ্যসরকার!!

- Advertisement -spot_img

বয়সটা খাতা কলমে ১৪, কারো কারো মতে এতো কম হবার কথা নয় আরো ২-৩ বছর বেশি হবে!

তবে সে যাইহোক,ধরে নেওয়া যাক বয়সটা আরো ৫ বছর বেশি,অর্থাৎ ১৯ বছর,কিন্তু ভাবুনতো,একটা অ-১৯ এর ছেলে আইপিএলের মতো মঞ্চে ৩৫ বলে সেঞ্চুরী হাকালো,মোটেও কি চাট্টিখানি কথা! শতকের কাছাকাছি গিয়ে রশিদ খানের মতো বোলারকে ছয় হাকিয়ে শতক পুর্ন করার সাহসইবা ক’জনের আছে।
অবশ্য বিশ্ব ক্রিকেটের আলোচিত এই পোস্টার বয় নজড়ের বাহিরে নয়,বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের।


বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ এক্সে লিখেছেন, ‘বিহারের পক্ষ থেকে বৈভব সূর্যবংশীকে অভিনন্দন ও শুভকামনা, , যিনি সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে আইপিএলে সেঞ্চুরি হাঁকিয়েছেন। কঠোর পরিশ্রম এবং প্রতিভা দিয়ে তিনি ভারতের ক্রিকেটের নতুন আশা হিসেবে আবির্ভূত হয়েছেন। তার জন্য সবাই গর্বিত।’
সেই পোস্টে নীতিশ আরও লিখেছেন, ‘২০২৪ সালে বৈভব ও তার বাবার সঙ্গে আমার দেখা হয়েছিল…আইপিএলে তার অসাধারণ নৈপুণ্যের পর আমি তাকে ফোনে অভিনন্দন জানিয়েছি। রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে ১০ লাখ রুপি পুরস্কারও দেয়া হবে।

আমি আশাবাদী সে ভবিষ্যতে ভারতীয় দলের হয়ে নতুন নতুন রেকর্ড গড়বে এবং দেশের জন্য গৌরব বয়ে আনবে।’
রাজ্যের ডেপুটি চিফ মিনিস্টার সম্রাট চৌধুরীও বৈভব কে অভিনন্দন জানিয়েছেন।

তিনি এক্সে লিখেছেন, ‘সকল বিহারি বৈভব সূর্যবংশীকে নিয়ে গর্বিত। এনডিএ সরকার অ্যাথলেটদের সঙ্গে প্রতিটি পদক্ষেপেই আছে। তার অসাধারণ নৈপুণ্যের জন্য সিএম নীতিশ কুমার তার জন্য ১০ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছেন।’

৩৫ বলে বৈভব সেঞ্চুরি করেছেন। যা আইপিএলে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি ও ভারতীয়দের মধ্যে দ্রুততম।

আইপিএলে ভারতীয়দের দ্রুততম সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল ইউসুফ পাঠানের। ২০১০ সালে রাজস্থান রয়্যালসের জার্সিতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। আর ৩০ বলে সেঞ্চুরি করে সবার ওপরে আছেন ক্রিস গেইল।
এছাড়া স্বীকৃত টি-টোয়েন্টি ইতিহাসে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান বৈভব।

গুজরাটের বিপক্ষে সেঞ্চুরির দিনে বৈভবের বয়স ছিল ১৪ বছর ৩২ দিন।

আগের রেকর্ড ছিল বিজয় জোলের। ২০১৩ সালে মহারাষ্ট্রের ব্যাটার মুম্বাইয়ের বিরুদ্ধে শতরান করেছিলেন ১৮ বছর ১১৮ দিন বয়সে। এ ছাড়া ২০২০ সালে বিপিএলে বরিশালের হয়ে পারভেজ হোসেন ইমন ১৮ বছর ১৭৯ দিন বয়সে রাজশাহীর বিপক্ষে শতরান করেছিলেন।

আইপিএলে বিধ্বংসী এই ইনিংস খেলার পথে নিজের দুই সতীর্থের রেকর্ডও ভেঙেছেন বৈভব। সবচেয়ে কম বয়সে ফিফটি পাওয়া খেলোয়াড় এখন বৈভব।

আগের রেকর্ড ছিল রিয়ান পরাগের। ২০১৯ সালে ১৭ বছর ১৭৫ দিন বয়সে ফিফটি পেয়েছিলেন পরাগ। আর জয়সওয়ালের রেকর্ড ভেঙে করেছেন আইপিএলে দ্রুততম ফিফটি।
তবে সবকিছু ছাড়িয়ে এখন আলোচনায় ১৪ বছরের বৈভব।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here