বলতে বলতে চলে এসেছে ২০২৫ সাল,অর্থাৎ আগামী বছরও আবার অনুষ্টিত হতে যাচ্ছে ফিফার বিশ্বকাপ!
তবে ২০২২ সালেই মেসির শেষ দেখেছেন অনেকে,কিন্তু এখনকার পরিস্থিতি অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ মেসি খেলবেন এর পক্ষেই সবার ভোট যাবার কথা।এবংকি মেসি নিজেও বলছেন এখনো কোনো কিছু নিশ্চিত না বলা গেলেও তিনি ২০২৬ বিশ্বকাপ খেলার চিন্তা মাথায় রেখেছেন।
আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনিও বলেছেন মেসিকে দলে চান তিনি।
এমনকি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ক্লদিও তাপিয়াও চান পরবর্তী বিশ্বকাপে মেসিকে মাঠে দেখতে।
ক্লদিও তাপিয়া বলেন, ‘আশা করি, মেসি আগামী বিশ্বকাপে খেলবে। আমরা সবাই এটাই চাই। কারণ সে এটার যোগ্য। তবে বিষয়টা তার ওপর নির্ভর করছে। তার ইচ্ছা এবং মাঠে কেমন করছে, তার ওপরই সবকিছু নির্ভর করবে।’
যদিও মেসি এখনও কোনো প্রতিশ্রুতি দিতে চান না। নিজের ফিটনেসের ওপর নির্ভর করেই সিদ্ধান্ত নেবেন আর্জেন্টিনার পোস্টার বয়। তাই মেসিকে তার মতো থাকতে দিতে সমর্থকদের আহ্বান জানিয়েছেন এএফএ সভাপতি।
তিনি বলেন, ‘মেসিকে তার মতো থাকতে দিতে হবে। তাকে খেলা উপভোগ করতে দিতে হবে। বিশ্বের সেরা খেলোয়াড়কে আমরা নিজেদের জাতীয় দলে খেলতে দেখছি, আমাদের জন্য এটাই যথেষ্ট।’
এদিকে, কোচ লিওনেল স্ক্যালোনির অধীনেই বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা। তবে তাকে রেখে দেয়ার সিদ্ধান্ত সহজ ছিল না বলেও জানান তাপিয়া।
স্ক্যালোনির অধীনে গত বিশ্বকাপে ব্যর্থ হলে, সমর্থকরা তাকে ছেড়ে দিতো না বলেও মনে করেন তিনি।
এএফএ সভাপতি এ বিষয়ে বলেন, ‘দল যে ছন্দে আছে তাতে এখন স্ক্যালোনি ও আর্জেন্টিনা দল নিয়ে কথা বলা খুব সহজ হয়েছে।
কিন্তু সাত বছর আগে রাশিয়ায় বিশ্বকাপে স্ক্যালোনিকে কোচ হিসেবে টিকিয়ে রাখার সিদ্ধান্তটা সহজ ছিল না। যদি আমরা খারাপ করতাম, তাহলে সমর্থকরা আমাদের ছেড়ে দিতো না। আর আমি সম্ভবত এখানে থাকতেও পারতাম না।’
সবমিলে স্কালোনিকে কোচ করার দারুন সিদ্ধান্ত নিয়েছিলেন এই সংগঠক।আর লিওনেল মেসিকেও দিয়েছেন স্বাধীনতা। তাই বিশ্বকাপ খেলবেন কি খেলবেন না সেটির সিদ্ধান্তও মেসির উপরেই দিতে চান এফএ এর সভাপতি!




