বার্সেলোনার নম্বর টেন আনসু ফাতি,আর তরুন তুর্কি ফারমিন লোপেজ সাথে লোনে থাকা ল্যাংলেট ও ক্রিস্টেনসেন!
এই চারজন খেলোয়াড়কে দিয়ে বিনিময়ে একজন খেলোয়াড় ছাচ্ছে বার্সা এমনটাই দাবি ইউরোপীয় গনমাধ্যমগুলোর।
একই প্রতিবেদনে বলা হয়েছে আলাদা আলাদা পজিশনের এই চার খেলোয়াড় দারুনভাবে মানিয়ে যেতে পারে এটলেটিকোর স্কোয়াডে,তাই এই ডিলে রাজিও হতে পারে এটলেটিকো!ফলে দলটির হয়ে উড়তে থাকা আলভারেজকে ছাড়রে পারে তারা।
তবে আলভারেজকে কেনইবা ছন্দে থাকা লামিন-রাফিনিয়াদের সাথে চাইছেন বার্সা কতৃপক্ষ?
মুলর এবার নিজেদের বাজির ঘোড়া হিসেবেই আলভারেজকে বার্সেলোনা দলে চায় সভাপতি লাপোর্তা,ও তার প্রতিদ্বন্দ্বী!
ঘটনা এমন যে নতুন সভাপতি যিনি হবেন,তার ইশতেহার আসতে পারে যে সভাপতি হলে তিনি আলভারেজকে দলে আনবেন,অন্যদিকে সেই ইসতেহারের সুযোগ না দিতে আগেই আলভারেজকে দলে আনতে চায় বর্তমান সভাপতি লাপোর্তা!
আলভারেজ এই মৌসুমে লা লিগায় ২৭টি গোল করেছেন।
মার্কা জানিয়েছে, তার দুর্দান্ত পারফরম্যান্স নজর কেড়েছে বার্সেলোনার।
বিশেষ করে লেওয়ানডস্কি যখন ক্যারিয়ারের শেষ সময়ে এসে হাজির, তখন ক্লাবটি ভবিষ্যতের জন্য নতুন একজন স্ট্রাইকার খুঁজছে।
আলভারেজ আতলেতিকো মাদ্রিদের হয়ে দুর্দান্ত ছন্দে আছেন। বার্সেলোনার তরুণ তারকারা যেমন লামিন, পেদ্রি আর কুবারসি আগে থেকেই দলকে সামলাচ্ছেন।
এখন দরকার একজন নির্ভরযোগ্য গোলদাতার। সেক্ষেত্রে আলভারেজ হতে পারেন উপযুক্ত সমাধান।
২০২৬ সালে অনুষ্ঠেয় নির্বাচনে লাপোর্তার মুখোমুখি হবেন কে বা কারা, তা এখনও নিশ্চিত নয়।
তবে তাদের নির্বাচনী প্রতিশ্রুতিতে আলভারেজের থাকার সম্ভাবনা অনেক বেশি। কারণ সম্ভাব্য প্রার্থীদের অনেকেই আলভারেজকে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন।
এদিকে লাপোর্তাও পালটা চাল খেলতে পারেন তাকে আগেভাগেই দলে ভিড়িয়ে।
সেক্ষেত্রে নিজের কাজের তালিকা ভারি হওয়ার পাশাপাশি সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের ইশতেহার থেকেও একটা এজেন্ডা সরিয়ে দেওয়া যাবে।
আলভারেজকে অবশ্য আতলেতিকো মাদ্রিদ থেকে বার্সায় নেওয়া সহজ হবে না। তিনি ক্লাবে আর শহরে নিজেকে পুরোপুরি মানিয়ে নিয়েছেন।
আতলেতিকো জানে আলভারেজ তাদের জন্য কতটা মূল্যবান। তাই তাকে ছাড়তে চাইবে না সহজে। তবুও বার্সেলোনার জন্য ভবিষ্যতে আক্রমণের নেতৃত্ব দেওয়ার মতো খেলোয়াড় দরকার।
আর সেই চাবিকাঠি হতে পারেন আলভারেজ। তবে আলভারেজের মন গলানো অসম্ভব হওয়ার কথা নয় বার্সার,কেননা এটলেটিকোর চেয়ে বার্সেলোনায় খেলে জনপ্রিয়তা বাড়ানোর সুযোগ বেশি তার,পাশাপাশি বেশি টাইটেল,এবং ব্যাক্তিগত অর্জনও ভাড়ি করার সম্ভাবনা বেশি বার্সেলোনায়।
তবে কাজটা বার্সার জন্যও সহজ নয়,৭৫ মিলিয়ন ইউরোতে কেনা আলভারেজের রিলিজ ক্লোজ ৯৫ মিলিয়ন ইউরো যা প্রায় বাংলাদেশের টাকায় ১৩শত কোটি টাকার চেয়ে বেশি।
বার্সা যদি আলভারেজকে কিনতে চায় সেক্ষেত্রে তাদের আগে খেলোয়াড় বিক্রি করতে হবে,এবং অন্যান্য আয়ের উৎস দেখাতে হবে,তবে মার্কার খবর অনুযায়ী বার্সা সর্বোচ্চ চেষ্টাই করবে আলভারেজকে দলে আনার জন্য।




