Homeফুটবললিওনেল মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রাফিনিয়া!

লিওনেল মেসির রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন রাফিনিয়া!

- Advertisement -spot_img

লিওনেল মেসির সাথে কোনো খেলোয়াড়কে তুলনা করলেই সেই খেলোয়াড়ের মান নিয়ে হয় আলোচনা, আর সেখানে মেসির অল টাইম রেকর্ড আগেই ছুয়ে ফেলেছিলেন রাফিনিয়া। এবার গেলেন সেই রেকর্ড ছাড়িয়েও!


এতো বছরের চ্যাম্পিয়নস লীগের ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোল এসিস্ট করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।মাদ্রিদের জার্সিতে ২০১৩-১৪ মৌসুমে একাই করেন ২২ গোল এসিস্ট,

তবে সেই রেকর্ডে ইতোমধ্যে নিশ্বাস ছাড়ছেন রাফিনিয়া, কেননা ইতোমধ্যেই তিনি করেছেন ২০ গোল এসিস্ট,সবেতো মাত্র সেমিফাইনালের প্রথম লেগ শেষ হলো!এর আগে কোয়ার্টার ফাইনালে,
বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২৫ মিনিটে গোল করেন রাফিনিয়া।

ব্রাজিলিয়ান ফুটবলার পরে আরও দুই অ্যাসিস্ট করে বসে যান মেসির পাশে। ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগে আজকের এই ম্যাচের আগেই ১১ ম্যাচে ১২ গোল ও ৭ অ্যাসিস্ট করে বার্সার ১৯ গোলে অবদান রেখেছিলেন রাফিনিয়া

বার্সেলোনার হয়ে এক মৌসুমে ১৯ গোলে অবদান রেখে যৌথভাবে শীর্ষে ছিলো রাফিনিয়া ও মেসি। ফুটবলের পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটো জো এর মতে ২০১১-১২ মৌসুমে বার্সার হয়ে চ্যাম্পিয়নস লিগে ১৪ গোল ও ৫ অ্যাসিস্ট করেছিলেন মেসি।


তবে আজ রাফিনিয়ার পায়ে আরো একবার জাদু ছিলো,দুর্দান্ত হেডারে ফেরেন তেরাসকে নিয়ে করান গোল,সেই এসিস্টেই লিওনেল মেসির রেকর্ড ভেঙে এখন বার্সার ইতিহাসে এক মৌসুমে চ্যাম্পিয়নস লীগের সর্বোচ্চ গোল এসিস্ট করার রেকর্ড রাফিনিয়ার নামে।

অবশ্য রাফিনিয়া আরো একটি চোখ ধাধানো গোল ঠিকই করেছেন,তবে রাফিনিয়ার ঐ শ্যট বারে লেগে এসে গোলকিপার সোমারের গা ছুয়ে জালে জড়ানোর কারনে সেটিকে আত্মঘাতী গোল হিসেবেই কাউন্ট করেছে।

এদিকে রোমাঞ্চকর এই ম্যাচে ৩ বার এগিয়ে গিয়েও বার্সার মাঠ থেকে সমতা নিয়ে ফিরেছে ইন্টার মিলান।তবে ঠিকই নায়ক রচিত পারফরম্যান্স করেছে বার্সার রাফিনহা-পেদ্রি-লামিন ইয়ামালরা।

বিশেষ করে এই ম্যাচে আলো ছড়িয়েছেন ১৭ বছর বয়সে ক্লাবের হয়ে নিজের শততম ম্যাচ খেলতে নামা স্প্যানিশ ইয়াংস্টার লামিন ইয়ামাল!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here