২০১৯ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে ফিল্ডিং মিস করে চার কনসিড করায় কম বক্স থেকে কমেন্টেটরের মুখ থেকে ঝড়ে পরছিলো সাকিব ইজ অফিশিয়ালি হিউম্যান।
চার কনসিড না করলে কমেন্টেটরের কাছে হয়তো সাকিব মোর দ্যান হিউম্যান হয়ে থাকতেন। উদাহরণ তো হতেনই।
গ্রেটনেস মাপতে ছোট্ট এই বাটখারা থেকেই শুরু করা, তবে এর বাইরেও সাকিবকে মেপে নেয়া যায়।
যেমন মাশরাফি যদি হন ১৫ সাকিব তাহলে ৪৫, তামিম ২২ বলে সাকিবকে পেতে তার কমপক্ষে ২ গুন করতে হবে। তাও সবচেয়ে ছোট্ট বিজোড় সংখ্যা টা অবশিষ্ট থেকে যাবে সাকিবকে ছুঁয়ে দেখতে।
দেশের ক্রিকেটে অর্জনের কথা বললে সাকিব বেশ এগিয়ে, রান উইকেটে আলাদা আলাদা ভাবেও সাকিব সেরা। ৭০০ উইকেট নেই দেশের কোনো বোলারের। ১৪ হাজার রান আছেই হাতে গোনা কয়েকজনের। তবে এছাড়াও একটা জায়গায় সাকিব আচেন ধরাছোঁয়ার বাইরে।
যেখানে সাকিবকে ছুয়ে দেখতে মাশরাফির ঐ বিশেষ অর্জনকে তিন গুন করতে হবে, তামিমকে অন্তত তার অর্জনকে ২বার গুন করতে হবে তবেই যদি মেলে সাকিবের সমান।
বলছিলাম প্লেয়ার অব দ্য ম্যাচের কথা। এন্টায়ার ক্যারিয়ারে সাকিবের অর্জন ৪৫ বার। আর ৫ বার হলে প্লেয়ার অব দ্য ম্যাচের হাফ সেঞ্চুরিটা পূর্ন হয়ে যেতো। যদিও সেই সুযোগ আর নেই। সাকিবকে হয়তো বা আর কখনো জাতীয় দলে দেখার সুযোগ নেই। তবুও তার এই রেকর্ড বেশ অনেকদিন অক্ষত থাকবে বলেই মনে হচ্ছে।
সাকিবের পরে এই রেকর্ডে ২য় সর্বোচ্চ নাম্বার তামিম ইকবালের। ২২ টি প্লেয়ার অব দ্য ম্যাচ পুরষ্কার আছে বাংলাদেশের সাবেক এই অধিনায়কের। পরের নামটা মুশফিকুর রহিমের, ২১ বার। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় মুশি, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড তার।
চতুর্থ সেরা সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার। ১৫ বার পেয়েছেন এই পুরষ্কার।
ম্যাশের চেয়ে তিন গুন বেশি সাকিবের। অবশ্য বেশি হওয়ারই কথা। বিভিন্ন সময়ে সাকিবকে উদ্দেশ্য করে মাশরাফি বলতেন সাকিবের মতো ক্রিকেটার বাংলাদেশে নেই। কোনো কোনো ক্ষেত্রে পুরো ক্রিকেট বিশ্বেই পাওয়া যাবে না। কেন পাওয়া যায় না সেটির প্রমান এই ছোট্ট পরিসংখ্যান গুলো।
কম্পিলিট প্যাকেজ হিসেব করলে সাকিবকে টেক্কা দেয়ার মতো ক্রিকেটার নেই। বিশেষ বিশেষ ফরম্যাটে বিশেষ ডিপার্টমেন্টে সেরা ক্রিকেটার অনেকেই আছে, তবে সাকিবের মতো সেরা কেউ নেই। বাংলাদেশ হোক কিংবা তার বাইরে। সাকিব একাই একশো।




