Homeক্রিকেটলিটন নাকি তাওহীদ হৃদয়, পাকিস্তানের বিপক্ষে কে হবেন নতুন অধিনায়ক?

লিটন নাকি তাওহীদ হৃদয়, পাকিস্তানের বিপক্ষে কে হবেন নতুন অধিনায়ক?

- Advertisement -spot_img

দিন কয়েক বাদেই পাকিস্তান সিরিজ, চোখেমুখে সাদা বলের ক্রেজ। টাইগারদের সবচেয়ে পছন্দের বলে খেলা হবে পাক মুল্লুকে।

তবে এর আগেই হবে নয়া অধিনায়কের নাম ঘোষণা। শান্ত আর নেই নতুন অধিনায়ক তাই চাই। হাতের কাছে ২ অপশন, তাওহীদ হৃদয় নাকি লিটন দাস। কে হবেন অধিনায়ক? প্রশ্ন তৈরী হয়েছে উত্তরটাও মিলবে শীগ্রই।

পাকিস্তানের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেই নতুন অধিনায়কের নতুন দায়িত্ব শুরু হবে, সব ঠিক থাকলে টি-টোয়েন্টি বিশ্বকাপ অবধি বর্তাবে দায়িত্ব।

আর তাই বিসিবি এমন একজনকে অধিনায়কত্বের আর্ম ব্যান্ড দিতে চাইছে যার আছে পূর্ব অভিজ্ঞতা।

আর এমন কেবল একজনই আছেন, লিটন কুমার দাস। বিভিন্ন সময়ে বাংলাদেশ দলকে লিড করেছেন লিটন। বাতাসে গুঞ্জন ভাসছে আপাতত তার কাধেই বর্তাবে গুরুদায়িত্ব।

তবে এতে নিশ্চিন্ত হওয়ার খুব একটা ফুসরত নেই। লিটনের ব্যাটে রান নেই, দল থেকেও বাদ পরেছেন কয়েকবার।

তাই দায়িত্ব দিয়ে সুযোগ নেই নিশ্চিন্ত থাকার। সাবধানতা অবলম্বনে কারো কারো মত দায়িত্ব টা তাওহীদ হৃদয়ের কাছে যাক। পারফর্মার, ক্যাপ্টেন ম্যাটেরিয়াল- সব কিছু মিলিয়ে বাংলাদেশ টিমের টি-টোয়েন্টির দায়িত্ব টা হৃদয়ের কাছেই সেফ বলে মন্তব্য অনেকের।

তবে এখানে বেশ বড় একটা নাম বাদ পরে গেছে। তাসকিন আহমেদ, তাজিমের ও সুযোগ ছিলো টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করার।

তাও আবার এই সিরিজেই। কিন্তু ইঞ্জুরির কারনে তাসকিন মিস করতে পারেন পাকিস্তান সিরিজ। তাই তাসকিনকে অধিনায়কত্ব দেয়ার সুযোগ টা আপাতত নেই। কিন্তু সমালোচনা হীন সিদ্ধান্ত হতো যদি তাসকিনের হাতে সোপর্দ হতো দায়িত্ব।

যা আছে তা নিয়ে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ দলের এই মুহুর্তে কঠিন সময় চলে।

হারজিত মিলিয়ে বাজে সময় চলছে, অন্যদিকে পাকিস্তানও যে ভালো সময় কাটাচ্ছে এমনটা বলার সুযোগও নেই।

পাকিস্তান দল ঘরের মাঠে সবশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বছর তিনেক আগে। তাই বাংলাদেশ দলকে মুছড়ে দিবে এমনটা ভাবার কোনো সুযোগ আপাতত নেই।

তবে টাইগাররা কেমন করবে সেটি নির্ভর করবে দলের পরিবেশ পরিচিতির উপর।

নাহিদ রিশাদ পাকিস্তানে, লিটন ইঞ্জুরিতে, তাসকিনের না খেলার সম্ভাবণা প্রায় শতভাগ। নাবান টানাপোড়েন আছে টাইগার বহরে। তবুও সব বাঁধা কাটিয়ে বাংলাদেশ কেমন করে সেটিও দেখার বিষয়।

নতুন বছরে নতুন অধিনায়ক, ফলাফলটাও ভিন্ন হবে এমন আশা থাকবে। পারবে বাংলাদেশ? উত্তরটা তোলা থাকলো সময়ের প্রয়োজনে।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here