একটা লাল সবুজের পতাকা! কানাডায় উড়ছে,আর যার গায়ে জড়িয়ে উড়ছে তিনি কানাডার জাতীয় দলেই খেলা একজন ফুটবলার।তবে সেই পরিচয়টা শিগ্রই মুছে যাচ্ছে।
শীঘ্রই বাংলাদেশ জাতীয় দলের হয়ে অভিষেক হচ্ছে সমিত শোমের।আর সোমও যে মনে প্রাণে ইতোমধ্যেই লাল সবুজকে ধারন করছেন তা স্পষ্ট এই ছবিতেই।
গতকাল নিজের ক্লাবের হয়ে কানাডায় মাঠে নামেন সোম।
সেখানেই প্রবাসি বাংলাদেশীরা উপস্থিত হোন লাল সবুজের পতাকা নিয়ে,সেই পতাকা ছুতে,ভক্তদের ভালবাসা ফেরত দিতে সোমও আসেন ম্যাচ শেষে তাদের কাছে,তাদের ছুয়ে দেন ভালবাসায়,লাল সবুজের জার্সি মানিয়ে যায় তার গলায়।
ইতোমধ্যেই বাংলাদেশের পাসপোর্টের জন্য আবেদন করা সোম গতকাল ম্যাচেও ছিলেন দুর্দান্ত,
৯০ মিনিট খেলেছেন ২২ টা একুরেট পাসের পাশাপাশি ৭ টা ট্যাকেল করে ৬ টাতেই জিতেছেন তিনি।
গ্রাউন্ডস ডুয়েল জিতেছেন ১১ টার মধ্যে ৮ টা।
ফুটমবের ৭.৭ রেটিং বলে দেয় কতটা সলিড ছিলেন তিনি।
হামজার পর জাতীয় দলের বড় তারকা হতে যাচ্ছেন সমীতই।বাফুফের সর্বোচ্চ চেষ্টা চলছে জুনেই তার অভিষেক করানোর।
জানা গেছে, টরেন্টোতে বাংলাদেশ হাই কমিশনের কনস্যুলার অফিসে পাসপোর্টের জন্য শুক্রবার আবেদন করেছেন সমিত সোম। বায়োমেট্রিক, ছবি তোলাসহ যাবতীয় কাজ বেশ দ্রুত সময়ের মধ্যেই শেষ হয়।
পাসপোর্টের পরবর্তী ধাপের কাজটি হবে বাংলাদেশে। সেখান থেকে প্রিন্ট হয়ে পাসপোর্ট কানাডায় যাবে।
কানাডা জাতীয় ফুটবল দলে খেলা সমিত লাল-সবুজের জার্সিতে খেলার আগ্রহ প্রকাশ করেন গত ১১ এপ্রিল।
বাফুফে তৎপর হয় তাকে পেতে। করা হয় বাংলাদেশের জন্ম নিবন্ধন সনদ। কানাডা ফুটবল ফেডারেশনের কাছে ছাড়পত্র চায় বাফুফে।
সেই অনাপত্তিপত্র পাওয়ার পরই শুরু হয় সমিতের পাসপোর্ট তৈরির কাজ।
সমিতের পাসপোর্ট হয়ে গেলে, তার সব ডকুমেন্টস দিয়ে ফিফা প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন করবে বাফুফে।
সেখান থেকে ক্লিয়ারেন্স পেলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন তিনি। এরইমধ্যে জাতীয় দলের হয়ে খেলে সারা ফেলা ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরির খেলার অনুমোদন পেতে চার মাস সময় লেগেছিলো বাফুফের।
আগামী দশ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে সমিতকে খেলাতে চায় বাফুফে।
ম্যাচের এক সপ্তাহ আগে এএফসি পোর্টালে খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়ের নিয়ম থাকায় ফিফার ক্লিয়ারেন্স পেতে হবে ৩ জুনের মধ্যে।
তবে ফাফুফের প্রত্যাশা খুব শীগ্রই সকল কার্যক্রম শেষ করে লাল সবুজের জার্সি পড়ানো যাবে সমিত শোমকে।




