Homeফুটবলপাকিস্তানের বিপক্ষে চমক দিয়ে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের!

পাকিস্তানের বিপক্ষে চমক দিয়ে স্কোয়াড ঘোষণা বাংলাদেশের!

- Advertisement -spot_img

শান্ত দলে আছেন তবে ক্যাপ্টেন হিসেবে নয়,অন্যদিকে মেহেদী হাসান মিরাজ সুযোগই পাননি স্কোয়াডে,সেখানে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি,বিসিবির এই ১৬ সদস্যের স্কোয়াড ৭ ম্যাচের জন্য।

২ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে সংযুক্ত আরব আমিরাতের সাথে, এরপর ৫ ম্যাচের টি-টোয়েন্টি হবে পাকিস্তানের বিপক্ষে। এই ৭ ম্যাচে দলের অধিনায়ক করা হয়েছে লিটন কুমার দাসকে।দলে ওপেনার লিটন বাদেও আছেন,পারভেজ হোসেন ইমন,তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকার।

এরপর নাজমুল হোসেন শান্ত আছেন তিন নম্বরের জন্য এছাড়াও শামীম পাটওয়ারী,তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিক আছেন ব্যাটার হিসেবে।
স্পীনার রিশাদ হোসেনের সাথে সুযোগ পেয়েছেন তানভীর আর দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে আছেন অলরাউন্ডার শেখ মেহেদী।


পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান,হাসান মাহমুদের সাথে শরিফুল ইসলাম ও নাহিদ রানে আছেন দলে,সাথে আছেন তানজিম সাকিবও!

শান্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর পর ওয়েস্ট ইন্ডিজের সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন লিটন।

সেই সিরিজে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে সিরিজ জিতিয়েছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। এরপর থেকে গুঞ্জন উঠেছে আগামী বিশ্বকাপে টাইগারদের নেতৃত্ব দিতে যাচ্ছেন লিটন।
এবার সেই গুঞ্জনই বাস্তবে রূপ নিলো। আর সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী। এ ছাড়াও আসন্ন বিশ্বকাপকে সামনে রেখে তরুণ নির্ভর একটি দল তৈরি করেছে বিসিবি।
 

নতুন অধিনায়কের প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে আমিরাত সিরিজ দিয়ে। তবে লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে শেখ মেহেদীকে। লিটন পূর্ণ মেয়াদে দায়িত্ব পেলেও মেহেদী হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে শুধু আমিরাত ও পাকিস্তান সিরিজের জন্য। 

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, এভাবে আরও কয়েক জন সহ-অধিনায়ক করে দেখবে বোর্ড।

এরপর সেখান থেকে বেছে নেবে এক জনকে। 

ফাহিম বলেন, ‘এবার দীর্ঘমেয়াদি চিন্তাভাবনা করেই আমরা অধিনায়কত্ব মঞ্জুর করেছি। আাগমী টি-টোয়েন্টি বিশ্বকাপ যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই বিশ্বকাপকে সামনে রেখেই লিটন দাসকে  জাতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। পাশাপাশি আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে ৭ ম্যাচের জন্য শেখ মেহেদীকে সহ-অধিনায়ক করা হয়েছে।’

আগামী ১৭ মে আরব আমিরাত ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে এই দলটির। এরপর পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তানে যাবে লিটন বাহিনী।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here