রিশাদ যেনো বাংলার রশিদ খান, বল হাতে জাদু দেখিয়ে নিলেন আরও এক উইকেট। লাহোরের দলে ফিরে নিজের জাত চিনিয়েছেন বাংলার লেগি।
৩ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন এক উইকেট। রিশাদের হাতে জাদু আছে বলতেই হয়, দীর্ঘদিন দলে না থাকলেও কাম ব্যাকের ম্যাচে ভালো বোলিং করেছেন রিশাদ। চমক জাগিয়ে ফিরেছেন, লাহোরের হয়ে উইকেট তোলা জাড়ি রেখেছেন।
রিশাদ যেন দিন দিন উইকেট টেকার হয়ে উঠছেন রিশাদ।
লেগ স্পিনারদের মূল দায়িত্ব ই হলো উইকেট তোলা। দল কোন পজিশনে কোন অবস্থায় আছে সেটা বড় বিষয় বয়, উইকেট তুলতেই হবে এটাই মূল কথা।
রিশাদ সেই চাওয়া পূর্ন করেছেন, প্রায় প্রতিটা ম্যাচেই উইকেট পেয়েছেন। লাহোরের হয়ে রিশাদের উইকেট তোলা বেশ নিত্যদিনকার কাজ হয়ে গেছে।
টুর্নামেন্টে মোটে ৫ ম্যাচ খেলেছেন নিয়েছেন ৯ খানা উইকেট। এত কম ম্যাচ খেলে রিশাদের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল একজন বোলার।
কোয়েটা গ্লাডিয়টর্সের বোলার খুররাম শেহজাদ। ৫ ম্যাচে ১০ উইকেট এই পাকিস্তানির।
কিন্তু ওভারসিস হিসেবে এতো কম ম্যাচ খেলে ৯ উইকেট নিতে পারেননি কোনো বোলার। অপরিচিত কন্ডিশন হলেও রিশাদের উইকেট তুলতে সমস্যা হয়নি। বরংচ কোনো কোনো ক্ষেত্রে কন্ডিশনের ফায়দা নিয়েছেন এই বোলার।
রিশাদের মতো লেগিদের বল খেলা যদিও খুব বেশি কঠিন কিছু নয়, তারকারন খুব বেশি টার্ন আদায় হয় না রিশাদের বলে।
তবুও এই লেগির উইকেট আদায় হয়ে যায়। এর পেছনে বড় কারন রিশাদের মাথা খাটানো বোলিং। লাইন লেন্থের যথেষ্ট ব্যবহার এই লেগিকে এনে দিয়েছে সাফল্য। জাতীয় দল ছাড়িয়ে লিগ ক্রিকেটেও তার ধারাবাহিকতা বজায় আছে।
পিএসএলে গিয়ে নতুন ডায়মেশন যোগ হয়েছে রিশাদের বোলিংয়ে।
জাতীয় দলের পর ফ্রাঞ্চাইজ লিগে রিশাদের গ্রহনযোগ্যতা বাড়ছে। দিন যত যাচ্ছে ততই পরিনত হয়ে উঠছেন এই লেগি। এমন কি মানিয়ে নেয়ার ক্ষেত্রেও রিশাদ বেশ ভালো রপ্ত করেছেন। বেশ কটা ম্যাচ না খেললেও হুট করেই কাম ব্যাক করে দারুন বল করেছেন।
যদিও খুব ভালো স্মৃতি নিয়ে মাঠ ছাড়তে পারেননি দল হেরে যাওয়ায়, কিন্তু নিজের দিক থেকে রিশাদ বেশ ভালো অবস্থানে ছিলেন এই টাইগার লেগি। রিশাদের পারফরম্যান্স তাকে দিন দিন টপ ক্লাস লেগ স্পিনারদের সাথে কম্পেয়ার করতে বাধ্য করছে।
রশিদ খানের মতো না হলেও তার পথেই হাটছেন রিশাদ। নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন এই লেগি। যা বাংলাদেশ দল ও রিশাদ উভয়ের জন্যই ভালো।




