রিয়াল মাদ্রিদের সাথে উঠেছে ট্রান্সফার গুঞ্জন। মাঝমাঠের সমস্যা সমাধানে নাকি তার দিকে নজর রিয়ালের। মার্কা সহ বড় গণমাধ্যম প্রকাশ করেছে সেটা নিয়ে সংবাদ।
তবে সে যাই হোক, চেলসিতেই এঞ্জো আছেন আগের মত।
সেই ক্ষুরধার এঞ্জোর জাদু দেখা গেছে আবারো। মাঝমাঠো এঞ্জো ছড়ি ঘোরান বটে, তবে স্কোরশিটেও নাম তোলেন দলের প্রয়োজনে। আরো একবার দেখা মিললো সেই দৃশ্যের। আর তাতেই বড় ম্যাচে বড় হাসি চেলসির।
ঘরের মাঠে এঞ্জোরা মাঠে নামেন ইপিএলের এই আসরের চ্যাম্পিয়নের বিপক্ষে।
আর সেখানে অতিথিদের শুরুতেই গোল দিয়ে বরণ করে চেলসি। সেটার শুরুটা আসে এঞ্জোর মাধ্যমেই, তাও আবার ম্যাচের ৩ মিনিটে।
কাউন্টার এট্যাক থেকে গড়ে উঠে আক্রমণ। সেখান থেকে ডান দিক থেকে করা আক্রমণে বল নিয়ে আগান উইঙ্গার নেতো।
বল পেয়ে বাড়িয়ে দেন ফাকায় থাকা এঞ্জোকে। সুযোগ হাতছাড়া করেননি এই আর্জেন্টাইন, তার পুর্ণ ব্যাবহারই করেছেন। তার দারুণ শটে গোল পায় চেলসি, লিড নিয়ে ম্যাচের শুরুতে। প্রথমার্থে যেটি থাকে ম্যাচের একমাত্র গোলে।
এই মৌসুমে এই নিয়ে ২০ গোল এসিস্ট হয়ে গেছে এঞ্জোর। সর্বশেষ ম্যাচগুলোতে করেছেন টানা এসিস্ট। কনফারেন্স লীগের সর্বশেষ ম্যাচেই জোড়া এসিস্ট পান, আর তাতেই পাত্তাই পায়নি প্রতিপক্ষ সুইডিশ ক্লাব জুরগার্ডেন। এর আগে এভারটন ও ফুলহ্যামের বিপক্ষে দুই ম্যাচে এসিস্ট পেয়েছেন।
এভারটনের বিপক্ষে জ্যাকসনের একমাত্র গোলে এসিস্ট আসে এঞ্জোর পা থেকে। আর ফুলহ্যামের বিপক্ষে নেতোর অতিরিক্ত সময়ের গোলে জয় পায় চেলসি। সেটার এসিস্ট দাতাও আর কেউ নন, এঞ্জো ফার্নান্দেজ।
জাতীয় দলের হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে গোল এসিস্ট পেয়েছেন। ক্লাবে এসে সেই ফর্মটাকেই ধরে রেখেছেন এঞ্জো। এর আগে রিভার প্লেটের হয়ে এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোল এসিস্ট করেন এঞ্জো ফার্নান্দেজ।
এবার ছাড়িয়ে গেছেন সেটাকেও, এক আসরে তুলে নেন ২০ গোল এসিস্ট৷ জাতীয় দলের হয়েও বরাবর উজ্জ্বল এই আর্জেন্টাইন তারকা। আর্জেন্টিনার হয়ে করা হয়ে গেছে ১২ গোল এসিস্ট।
এই মৌসুমের শুরুতে ধারণা করা হচ্ছিল নতুন কোচের অধীনে এঞ্জো ত্যাগ করতে পারেন ক্লাব।
কিন্ত এঞ্জো পারফর্মেঞ্চ দিয়ে সব শঙ্কা উড়িয়ে দিয়েছেন। এর সাথে আরো সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন। মাঝমাঠে এঞ্জোর বল কন্ট্রোলিং, পাসিং ও গেম নিয়ন্ত্রণ সব সময়ই সেরা৷ তবুও তাকে অনেকে গোল এসিস্টের জন্য ট্রল করত অনেকে।
এবার যেন তাদেরও জবাব দিলেন এঞ্জো। এই এঞ্জোকে তাই যেন থামানো অসম্ভব।




