বাংলাদেশদুই দেশই দল সাজিয়েছে বেশিরভাগ জাতীয় দলে খেলা খেলোয়াড় নিয়ে,সেখানে বাংলাদেশ যেন বেশিই গুরুত্ব দিয়েছে এই সিরিজকে,তাইতো সোহান-মোসাদ্দেকদের সাথে খালেদ-শরিফুল বিজয়রাও আছেন দলে।
৩ ম্যাচের ওয়ানডে সিরিজে সিলেটে আজ প্রথম ওয়ানডেতে বলে ব্যাটে দাপট দেখিয়েই জয় তুলে নিয়েছে ক্যাপ্টেন নুরুল হাসান সোহানের বাংলাদেশ এ দল!শুরুতে খালেদ তানভীরদের বোলিং দাপট,এরপর ব্যাট অঙ্কন-সোহানদের সহজ জয় ছিনিয়ে আনা ম্যাচে প্রথমে
টস জিতে আগে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক নিক কেলি।
দলীয় ৫ রানে ওপেনার ডেল ফিলিপসকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন পেসার শরিফুল ইসলাম। এরপর ৮ রানের ব্যবধানে আরও তিন উইকেট হারায় নিউজিল্যান্ড। অর্থাৎ দলীয় ১৩ রানে নেই ৪ উইকেট।
আউট হওয়া চার টপঅর্ডারের মধ্যে ফিলিপস, ম্যাথিউ বয়লি, মোহাম্মদ আব্বাস ও নিক কেলি কেউই রানের খাতা খুলতেই পারেননি। শুরুর দিকে একপ্রান্ত ধরে খেলেছেন ওপেনার রায়েস মারিউ।
৮৫ রানে ৯ উইকেটের পতনের পর নিউজিল্যান্ডের হয়ে একাই লড়াই করেন আটে নামা ডিন ফক্সক্রফট। একপ্রান্ত আগলে রেখে ৬৪ বলে ৭২ রানের বীরত্বপূর্ণ এক ইনিংস খেলেন। ৩৫তম ওভারে এবাদত হোসেনের বলে উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ হলে নিউজিল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়।
সহজ লক্ষে ভালো শুরুই দেয় নাইম শেখ ও পারভেজ হোসেন ইমন।
দলীয় ৩০ রানের মাথায় ব্যক্তিগত ২৪ রান করে ফেরেন পারভেজ হোসেন ইমন।
বেশি সময় থাকতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ নাইমও
তিনি করেন ১৮। তিনে নামা এনামুল হক খেলেছেন ৩৮ রানের দুর্দান্ত ইনিংস। ইমন ও নাইমকে ফেরান ক্রিস্টিয়ান ক্লার্ক। এনামুল ফেরেন ফক্সক্রোফটের বলে ক্লার্ককে ক্যাচ দিয়ে। বাকিদের ছিল নিরস দিন।
১০৮ রানে ৩ উইকেট হারিয়ে ফেলা দলকে বাড়তি বিপদে ফেলেননি অঙ্কন ও নুরুল।
দুজনের ৪০ রানের জুটিতে সহজ জয় তোলে বাংলাদেশ। এ দলের অধিনায়ক নুরুলের ব্যাটে আসে ২০ রান। ৬১ বলে হার না মানা ৪২ রান করেন অঙ্কন।
ফলে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচেই সহজ জয়ে লিড নিলো বাংলাদেশ এ’ দল!




