নেপথ্যের নায়ক আরো এক ব্রাজিলিয়ান। এই আসরে সেলেসাও বয় রাফিনহা শুধু চ্যাম্পিয়নস লীগ নয়, অন্যান্য আসরগুলোতেও দুর্দান্ত পারফর্মেঞ্চ করেছেন। কিন্ত মঞ্চটা যখন চ্যাম্পিয়নস লীগ, তখন রাফিনহা কথা বলেন আলাদাভাবে।
যে কারণে আগামী ম্যাচেও স্পটলাইট থাকবে তার দিকেও।
ঘরের মাঠে অবশ্য ইন্টার মিলানকে হারাতে পারেনি ফ্লিকের বার্সেলোনা। ডামফ্রিস, আগস্তদের পারফর্মেঞ্চের জন্য ৩-৩ গোলে ড্র করে দল।
তবে সে ম্যাচেও প্রাপ্তি আছে বার্সেলোনা। বিশেষ করে ইন্টার মিলানের ডিফেন্সের সামনে রাফিনহা, ইয়ামালদের গোল দলকে আশার বাণী দেখায়। এছাড়া ফেরান তরেসের ফর্মে ফেরাও দলটির জন্য বেশ স্বস্তিদায়ক।
অপরদিকে সান সিরোতে কিছুটা আরামদায়ক অবস্থানে থাকবে ইন্টার মিলান। বার্সাকে ঘরের মাঠে রুখে দিয়ে এসেছে তারা। ঘরের মাঠে তাই কাজটা সহজ তাদের জন্য। তবে নির্ভার হওয়ার কোন সুযোগ নেই।
শেষ ম্যাচে ৩ বার লিড নিয়েও জয় পায়নি তারা, শক্তিশালী ডিফেন্স খায় ৩ গোল। এছাড়া এই মৌসুমে হ্যান্সি ফ্লিকের বার্সা সম্পর্কে অবগত সবাই। সেখানে জয় পাওয়ার জন্য বেশ ভালোই চ্যালেঞ্জ থাকবে ইনজাঘনির শিষ্যদের।
দ্বিতীয় লেগে বার্সা দলে ইঞ্জুরি কাটিয়ে ফিরবেন রবার্ট লেওয়ান্ডোয়েস্কি। পোলিশ এই স্ট্রাইকারকে আগামী ম্যাচে পাবে বার্সেলোনা।
তবে ইঞ্জুরির কারণে রাইট ব্যাক কুন্ডেকে পাবেনা বার্সেলোনা। অপরদিকে সর্বশেষ লীগ ম্যাচে একদম নতুন একাদশ নামায় ইন্টার মিলান।
দলের সেরা তারকা লাউতারোর ইঞ্জুরির শঙ্কা আছে, তবে অনুশীলনে যোগ দিয়েছেন বলে শোনা যায়৷ তাই মোটামুটি পুর্ণ শক্তির দলই পাবে ইন্টার, এমনটাই ধারণা করা যায়।
ইতালির মিলানের সান সিরোতে দুই দল মাঠে নামবে ৭ মে রাত ১ টায়। এবার দেখা যাক, এক মৌসুম পর আবারো ফাইনালে যায় কিনা ইন্টার মিলান।
নাকি আবারো ব্রাজিলিয়ান স্টারবয়ের সাথে ইয়ামাল, লেওয়ার কল্যাণে ফাইনালের টিকিট কাটে ফুটবল ক্লাব বার্সেলোনা।




