Homeফুটবলরেকর্ড গড়লেন এস্তেভিও; নতুন নেইমারে আশা বাড়ছে ভক্তদের!

রেকর্ড গড়লেন এস্তেভিও; নতুন নেইমারে আশা বাড়ছে ভক্তদের!

- Advertisement -spot_img

প্রতিভার কমতি নেই ব্রাজিলে। তবুও তার দিকে নজর ছিল বেশি। কারো কাছে তিনি নতুন নেইমার, কারো কাছে নতুন মেসি৷ অনেকে তাকে বলেছেন নেইমারের পর আসা ব্রাজিলের সবচেয়ে বড় প্রতিভা। এমনকি স্বয়ং নেইমার জুনিয়ারও তাকে নিয়ে মন্তব্য করেছেন।

এবার সেই আস্থার প্রতিদানই রাখছেন এস্তেভিও উইলিয়ান। অন্তত ১৮ বছর বয়সেই ভেঙে দিচ্ছেন সবার রেকর্ড।

এর আগে নেইমারের সান্তোসের রেকর্ড ভাঙেন এস্তেভিও। সান্তোসে নেইমারের প্রথম মৌসুমের চেয়ে পালমেরাসে নিজের প্রথম মৌসুমে বেশি গোল এসিস্ট করার কীর্তি করেন এই উইঙ্গার। এবার আবারো রেকর্ড এস্তেভিও।

আর সেখানে পিছনে ফেলেছেন নিজ লীগে খেলা সবাইকে।

এস্তেভিও উইলিয়ান গত মৌসুমে পালমেরাসের হয়ে অভিষেক করেছে। তার অভিষেকের পর ব্রাজিলিয়ান সিরিআতে তার চেয়ে বেশি এসিস্ট করতে পারেনি আর কোন খেলোয়াড়। ৩৯ ম্যাচে এই সময় মোট ১১ এসিস্ট করেন এই তরুণ।

তার অভিষেকের পর থেকে ব্রাজিলিয়ান লীগে খেলে আসছেন নেইমার, অস্কার, কৌতিনহো, আলমাদা, গার্সন, ডিপের মত খেলোয়াড়। কিন্ত কেউই গোল এসিস্টে ছুতে পারেননি এস্তেভিওকে।

শুধু যে এসিস্টে সেরা তা নয়, ড্রিবলিংএও সবার সেরা এস্তেভিও। সিরিআ এর অভিষেকের পর এখন পর্যন্ত ৩৯ ম্যাচ খেলেছেন, করেছেন ৯৭ ড্রিবলিং।

ম্যাচপ্রতি প্রায় ৩ টি করে সফল ড্রিবলিং করে। এই সময়ে ব্রাজিলিয়ান লীগে অনেক নামী দামী তারকারা খেললেও কেউই তাকে ছুতে পারেনি।

এছাড়া এই সময়ে এস্তেভিও মোট ২৪ গোল এসিস্ট করেছেন। এই সময়ে খেলা খেলোয়াড়দের মাঝে গোল এসিস্টে তিনি আছেন দুই নাম্বারে।

মোট ১২ টি বড় সুযোগ তৈরি করেছেন এস্তেভিও। এই সময়ে তার থেকে বেশি বড় সুযোগ তৈরি করেছেন মাত্র ২ জন।

অর্থ্যাৎ অনেক ক্ষেত্রে তো সবাইকে ছাড়িয়ে গেছেনই, অনেকক্ষেত্রে সেরাদের সাথে লড়াই করেছেন। ১৮ বছরের এস্তেভিও নিজের মান সেই জায়গায়ই তৈরি করেছেন।

যে কারণে ব্রাজিল দলে ডাক আসে নিয়মিত। ভক্তরাও তাকে দেখতে চায় নেইমারের বিকল্প হিসেবে।

নেইমারের বিকল্প হবেন কিনা সেটা পরের আলাপ। তবে ব্রাজিলকে দেওয়ার অনেক কিছু আছে এস্তেভিও এর সামনে।

কিছুদিন পর ইউরোপিয়ান ক্লাব চেলসিতে যাবেন। সেখানে নিজেকে মেলে ধরার আছে হাতছানি। এস্তেভিও জ্বলে উঠুক আগামী দিনেও, ক্লাব ও জাতীয় দল সবখানে, এমনটাই চাওয়া সেলেসাও ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here