বর্তমান ব্রাজিল দলের সেরা মিডফিল্ডার বললেও ভুল হবেনা ব্রুনো গিমারেজকে। অন্তত ক্লাব ও জাতীয় দলে তার মত ধারাবাহিক মিডফিল্ডার নেই সেলেসাওদের।
অপরদিকে জোড় গলায় হয়ত এঞ্জো ফার্নান্দেজকে আর্জেন্টাইন সেরা মিড বলা যায়না। তবে সেরাদের কাতারে যে বড় নাম এঞ্জো সেটা তো একরকম নিশ্চিত। তাই তুলনার কাতারে চলে আসে এই দুইজনের নাম।
এঞ্জো ফার্নান্দেজ খেলেন চেলসিতে, ব্রুনো গিমারেজ নিউক্যাসেলে। টেবিলে চারে নিউক্যাসেল, পাচে চেলসি। অর্থ্যাৎ বর্তমানে প্রায় সমশক্তিসম্পন্ন দলেই খেলেন এই দুইজন।
মৌসুমে এঞ্জো ফার্নান্দেজ গোল এসিস্ট করেছেন ২০ টি। ৭ গোলের সাথে আছে ১৩ এসিস্ট। এর আগে মাঝমাঠে বল কন্ট্রোলিংএ এঞ্জোর দায়িত্ব থাকলে এখন অনেকটাই এটাকিং মিডের দায়িত্ব পান এঞ্জো।
বিশেষ করে চেলসি দলে লাভিয়া বা কাইসেদো থাকলে ডিফেন্সিভ দায়িত্ব অনেকটা কমে যায় চেলসি। আর আক্রমণভাগে ফোকাস দিলে এঞ্জো কি করতে পারেন, তার প্রমাণ মেলে এবার। গত আসরে ১০ গোল এসিস্ট করা এঞ্জো এর মাঝে পেয়েছেন ২০ গোল এসিস্ট
প্রিমিয়ার লীগে ৮৪ ভাগ পাসিং সফলতা এঞ্জোর। চাঞ্চ ক্রিয়েট করেছেন মোট ৭৫ বার, সফল ক্রস দিয়েছেন ২৫ বার।
এর বাইরে সফল ড্রিবলিং করেছেন ২১ বার, ৯৭ বার দিয়েছেন সঠিক লং বল। আক্রমণভাগের পরিসংখ্যানে যেন মৌসুমের অন্যতম সেরা এঞ্জো।।
ডিফেন্সে ৩২ ট্যাকেল ও ১৪৬ বার জয় করেন ডুয়েলস। এরিয়ালে জয় করেন ১৫ ডুয়েলস।
অপরদিকে সব মিলিয়ে ১২ গোল এসিস্ট পেয়েছেন ব্রুনো গিমারেজ। এর মাঝে প্রিমিয়ার লীগে পেয়েছেন ১০ গোল এসিস্ট। লং বল, ক্রিয়েটিভিটি বা পাসিংএ দক্ষতা আছে তার বটে, তবে ওয়ার্করেটটাও বেশ দারুণ।
এই মৌসুমে আক্রমণে ৭৫ সফল লং বল ও ৪৭ বার চাঞ্চ ক্রিয়েট করেন ব্রুনো গিমারেজ। এর বাইরে ৭ ক্রস ও ৩৪ বার সফল ড্রিবলিং করেন।
ডিফেন্সে ট্যাকেল দেন সফল ৪৩ বার। ২২৭ বার জয় করেন মুখোমুখি লড়াই ডুয়েলস। ১৯ বার এরিয়াল জয় করেন, ২৭ বার করেন ইন্টারসেপশন।
গোল এসিস্টে কিছুটা এগিয়ে এঞ্জো, আক্রমণভাগের পরিসং্খ্যান ও তার হয়ে কথা বলছে।
তবে ডিফেন্সিভলি আবার ব্রুনো এগিয়ে। তাই এই লড়াইয়ে কে সেরা, তা নির্ধারণ হবে দর্শকদের মত ও কোচের চাহিদা অনুযায়ী। তবে ইপিএলে এই দুইজনই যে নিয়মিত পারফর্মার ও দারুণ ফুটবলার, তাতে কারো নেই সন্দেহ।




