দীর্ঘদিন নিজ খরচে চেষ্টা,এরপর বিদেশী লীগে গিয়ে সেই চেষ্টার আউটপুট।
সাব্বির আরো লাইমলাইট ফিরে পান বিপিএলের আলোচিত শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলে।
৯ ছয়ের ঐ ইনিংস হয়তো এবারের বিপিএলের সবচেয়ে নজড়কাড়া ইনিংসও।এরপর ডিপিএল শেষ করে সাব্বিরের চেষ্টা অব্যাহত আছে জাতীয় দলে ফেরার।তাই খেলার মধ্যে থাকতে সাব্বির এখন লন্ডনে!
কাউন্টি ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন খেলতে লন্ডনে গিয়েছেন সাব্বির রহমান। মিডেলেক্সের হয়ে প্রস্তুতি ম্যাচেই করেছেন বাজিমাত, ব্যাট হাতে ৭০ রান আর বল হাতে নিয়েছেন দুই উইকেট। ১০ তারিখ থেকে শুরু হবে টুর্নামেন্টটি।তবে শুরুর আগেই নিজের সামর্থের কথা জানিয়ে রাখলেন এই দেশের ইতিহাসের সেরা হার্ড হিটার।
এদিকে আগামী বিপিএএলেও শাকিব খানের রিমার্ক হারলেনের দল ঢালা ক্যাপিটালসেই খেলতে পারেন তিনি,রিমার্কের সাথে যুক্তও আছেন সাব্বির।
ক্রিড়াঙ্গনে ভুমিকা রাখা ও যুক্ত থাকা শাকিব খানের কোম্পানিটির বিভিন্ন অনুষ্টানে দেখা যায় এই টাইগার অলরাউন্ডারকে।এছাড়া সাব্বিরের ভাষ্যমতে লঙ্কান প্রিমিয়ার লীগেও দল কিনবে কোম্পানিটি সেখানেও খেলবেন সাব্বির।
দেশের ক্রিকেটে এক আলাদা চরিত্র সাব্বির রহমান।লিটন দাস সৌম্য সরকার নাজমুল শান্ত, জাতীয় দলে যারাই খেলেন তাদের মধ্যে কম্পিটিশন হতে পারে কে কত রান করেছেন বা করবেন।
ভক্তকূলেও তারা একে অপরের মধ্যে প্রতিযোগিতা করতে পারেন, কিন্তু একজন ক্রিকেটার আছেন যিনি কম্পিটিশনের উর্ধে চলে গেছেন। যার ভক্তকূল এখনও বাংলাদেশের সেরা।
সৌম্যরা জাতীয় দলে খেলে যে ভালোবাসা অর্জন করেছেন সাব্বির রহমান না খেলেই তা অর্জন করেছেন এখনও আলোচনার খোরাক হয়ে আছেন। এমনকি লিটন সৌম্যর থেকেও বেশি আলোচনায় আছেন সাব্বির।
এখনও সাব্বিরের যে ভক্তকূল আছে তা সৌম্য লিটনের থেকে কম নয়, কোনো কোনো ক্ষেত্রে বেশিও।
সাব্বির বিভিন্ন সময়ে সুযোগ পেয়েছেন, কখনো সদ্ব্যবহার করতে পেরেছেন আবার কখনও পারেননি।
মধ্যম মানের পারফরম্যান্সের পেছনে সবচেয়ে বড় প্রভাবক ছিলো ম্যানেজমেন্টের পরিকল্পনা।
সাব্বিরের মতো ফিনিশারকে মেইক শিফট ওপেনার বানানো হয়েছিলো, টপ অর্ডারে খেলানো হয়েছিলো। এতে দল তো উপকৃত হতে পারেই নি পাশাপাশি বড় লসের মুখে পরেছেন সাব্বির স্বয়ং।
তার মতো ব্যাটারকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের ক্রিকেটে সাব্বির দীর্ঘদিন খেলতে পারতেন তার সার্ভিস টাও পেতো টিম টসইগার। কিন্তু সময় আর পরিকল্পনার অভাবে সাব্বির যেন হয়ে রইলেন সবচেয়ে উর্বর ও পতিত জমি। যে জমি আবাদ করলে ফসল পাওয়া যেতে পারতো।
যার যে অআস্থান তাকে সেটি না দিলে সুফল পাওয়া যায় না, সাব্বিরকেও যদি সঠিক জায়গায় ব্যবহার করা যেতো তাহলে ফিনিশার সংকটে ভুগতে হতো না। তার থেকেও বড় কথা তার প্রাপ্য সুযোগ টুকু থেকে বঞ্চিত না করলে দেশের ক্রিকেটই উপকৃত হতো।
সাব্বিরের যে ক্ষতি হয়েছে তার থেকে কোনো অংশে কম ক্ষতি হয়নি দেশের ক্রিকেট। সাব্বিরকে বাদ দিয়ে নতুন আরেকটি সাব্বির তৈরী হয়নি। লিটন সৌম্যদের যে সুযোগ দেয়া হয়েছিলো তা তারা লুফে নিলেও কখনোই সেরাটা ফিরিয়ে দিতে পারেননি।
একের পর এক ফ্লপ ম্যাচ একের পর এক সুযোগ, ঘুরে ফিরে লিটন সৌম্যর সুযোগ অথচ সাব্বিরকে সুযোগ করে দিতে চেয়েও যেন সুযোগ করে দিতে পারেনি ম্যানেজমেন্ট।
তবে ভক্তদের জন্য জাতীয় দলে ফেরার জন্য কোনো চেষ্টার কমতিই রাখছেন না।সাব্বির রহমান।




