মৌসুমের শেষ দিক,হাতে আছে কয়েকটি ম্যাচ,দু দলই বিদায় নিয়েছে চ্যাম্পিয়ন্স লীগ থেকে,লীগের শীর্ষে বার্সেলোনা,
আর ২ নম্বরেই মাদ্রিদ,এমন ম্যাচে মুখোমুখি লড়াইয়ে মাদ্রিদ জিতলেই লীগ জেতার চান্স থেকে যাবে মাদ্রিদের,আর হারলেই অনেকটা নিশ্চিত হয়ে যাবে বার্সার লীগ জয়।এমন ম্যাচে,
সেই চুড়ান্তের লড়াই পড়েছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সামনে। সুযোগ পেয়ে বার্সাকে এবার কাবু করতে আগ্রহী কার্লো আনচেলত্তির দল।
বিশেষ করে ক্লাবে নিজের শেষ সময়ে মরণ কামড়টাই দিতে চাইবেন এই ইতালিয়ান কোচ। ভিনি, এমবাপ্পেদের নিয়ে করতে চাইবেন লীগ জয়ের শেষ চেষ্টা।
রিয়াল মাদ্রিদকে এই ম্যাচে হেলা করার সুযোগ নেই। মৌসুমের প্রথম দুই এল ক্লাসিকো হারলেও শেষ ম্যাচে বার্সাকে কঠিন সময় দিয়েছে রিয়াল মাদ্রিদ।
বিশেষ করে সর্বশেষ এল ক্লাসিকোর দ্বিতীয়ার্থে মাদ্রিদ যেভাবে খেলেছে, ফ্লিকের দল বেশ আতঙ্কেই ছিল। ধীরে ধীরে দলের সেরা তারকা হয়ে উঠেছেন কিলিয়ান এমবাপ্পে।
এর বাইরে ভিনি, বেলিংহামরাও চাইবেন নিজের সেরাটা দিতে। এর বাইরে ইন্টারের কাছে হেরে ও টানা ম্যাচ খেলে কিছুটা ক্লান্ত বার্সা।
আর সে সুযোগ নিশ্চয়ই নিতে চাইবে রিয়াল মাদ্রিদ। তবে ডিফেন্সে রুডিগারের না থাকা প্রভাব পড়তে পারে মাদ্রিদের জন্য৷ এসেন্সিও, শুয়েমিনি জুটি সেটা পুষিয়ে দিতে চাইবে। লীগ জিততে হলে মাদ্রিদকে জিততেই হবে, তাই সর্বস্ব দিয়েই মাঠে নামবে তারা।
অপরদিকে ক্লান্ত ও বিদ্বস্ত হলেও ম্যাচের বাটন বার্সার হাতেই থাকা উচিত। কেননা নিজেদের ঘরের মাঠে খেলবে ফ্লিকের দল। এর বাইরে এই মৌসুমে মাদ্রিদকে ৩ বার হারিয়েছে তারা, বড় এক আত্মবিশ্বাসকে পুজি করেই মাঠে নামবে তারা।
ইন্টার মিলানের বিপক্ষে হেরে গেলেও দুই লেগ মিলিয়ে ৬ গোল করে তারা। বাস্তোনি, আকেরবি, ডিম্যাক্রোদের সামনে ৬ গোল করা বার্সা মাদ্রিদের ভাঙাচোরা ডিফেন্সের সামনেও থাকবে আত্মবিশ্বাসী।
বিশেষ করে রাফিনহা, ইয়ামাল, ফেরানদের ফর্ম তাদের আত্মবিশ্বাসকে বাড়াবে।
এর বাইরে ম্যাচে প্রেশার কম থাকবে বার্সেলোনা। জিতলে লীগ অনেকটা নিশ্চিত, ড্র করলেও লীগ জয়ে অনেক এগিয়ে থাকবে।
অপরদিকে ৪ পয়েন্ট পিছিয়ে থাকা মাদ্রিদকে জিততেই হবে। তবে অতিআত্মবিশ্বাসীও হওয়া যাবেনা বার্সেলোনার জন্য। সেখানে নিজেদের সামাল দিতে হবে তাদেরকেও।
আজ রাত বাংলাদেশ সময় ৮ টা ১৫ মিনিটে মুখোমুখি হবে দল দুটি।




