কারো চোখে এগিয়ে ফ্রাঞ্চের ওসমান ডেম্বেলে। পিএসজির এই তারকার বিপরীতে আর্জেন্টাইন লাউতারোর দিকেও পাখির চোখ অনেকের।
অপরদিকে বার্সা দলের দুই স্প্যানিশ তরুণ সেনসেশন পেদ্রি ও ইয়ামালের হাতেও বছরের ব্যাক্তিগত পুরষ্কার ব্যালন ডি অর দেখছেন অনেকে।
তবে এদের কাউকেই ব্যালন ডি অরের জন্য উপযুক্ত মনে করেননা কাফু।
কাফুর কাছে ব্যালনের জন্য উপর্যুক্ত দুইজন। আর সেখানে মিশরীয় মোহম্মদ সালাহকে রেখেছেন তিনি।
তবে সালাহকে টপকে এই মৌসুমের ব্যালন ডি অরের জন্য একজনকেই উপযুক্ত মনে করেন কাফু। তিনি আর কেউ নন কাফুর স্বদেশী ব্রাজিলিয়ান তারকা রাফিনহা।
ব্যালন ডি অর জিতবে কে, এই প্রশ্নে দুইজনের নাম বলেন সাবেক ব্রাজিলিয়ান ফুলব্যাক কাফু।
সেখানে মোহম্মদ সালাহ এর সাথে রাফিনহাকে রাখেন কাফু। তবে এর সাথে কাফু বলেন সালাহকে পরাস্ত করতে পারেন একজনই৷ আর সেখানেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক ও সাবেক এসি মিলান তারকা এই উত্তরে নাম নেন ব্রাজিলিয়ান রাফিনহার।
একই সাথে এই মৌসুমে রাফিনহার পারফর্মেঞ্চের প্রশংসা করেন কাফু।
সেখানে বার্সেলোনা দলের মত তারকাবহুল দলে রাফিনহার পারফর্মেঞ্চের প্রশংসা করেন তিনি।
বার্সার অধিনায়ক হওয়ার বিষয়টাও উল্লেখ করেন তিনি। এছাড়া মেসির রেকর্ড ভাঙা ও রাফিনহার পরিসংখ্যান উল্লেখ করেও তার প্রশংসা করেন কাফু। আর এইসব কারণে তিনি মনে করেন সালাহকে টপকে ব্যালন যাবে রাফার কাছে।
গোল ডট কমে আসা সাক্ষাৎকারে কাফু বলেন” আমি মনে করিনা এই সময়ে খুব বেশি খেলোয়াড় আছে যারা রাফিনহার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে।
আমি সালাহকে উল্লেখ করতে পারি, তবে সেখানে এই দুইজন ব্যালন ডি অরে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে আমি তার থেকে রাফিনহাকে প্রাধান্য দেব।
রাফিনহা এই মৌসুমে ৩১ গোল ও ২৫ এসিস্ট করেছে, সে লিওনেল মেসির রেকর্ড ভেঙেছে।
সে এমন এক দলে খেলে যারা বিশ্বের অন্যতম সেরা ও বেশ তারকাবহুল এক দল।
আমি বলব সে বার্সেলোনার হৃদয়ে পরিণত হয়েছে। সে বার্সেলোনা দলকে নেতৃত্ব দিচ্ছে।
আমি খুবই খুশি যে ব্রাজিলিয়ান এবং ব্রাজিলিয়ান হয়ে সে সামনে এগিয়ে দাড়িয়েছে”
লীগ জয় থেকে কিছুটা দূরে দাড়িয়ে রাফিনহা। হয়ত এই শিরোপা জিতলে কাফুর কথারই হবে বাস্তবায়ন।
কাকার পর আরো এক ব্রাজিলিয়ানের হাতে উঠবে ব্যালন ডি অর পুরষ্কার।




