গত বিশ্বকাপের পর তিতের বিদায়, এরপর মেনজস,দিয়াজ,ডরিভালদের মধ্যে কেওই ব্রাজিলকে সফলতার মুখ দেখাতে পারেনি!
তবে এবার তাই এমন এক কোচকে ডাকলেন,যিনি তর্কসাপেক্ষ বিশ্ব সেরা কোচ! অন্তত অর্জনেতো এমন দাবি করতেই পারেন।তবে অনেক নাটকীয়তার পর জাতীয় দলের দায়িত্ব নিচ্ছেন চড়া মুল্যেই।কিছু গনমাধ্যমের দাবি,
আনচেলত্তিকে মাসে ৯ লাখ ডলার বেতন দিবে ব্রাজিল দল।
বাংলাদেশের টাকায় যা ১০ কোটি ৮০ লাখ টাকা। বাৎসরিক আনচেলত্তি বেতন পাবেন প্রায় ১৩০ কোটি টাকা।
মজার তথ্য হলো জাতীয় দলে আনচেলত্তির চেয়ে বেশি বা তার সমান বেতন পাবেন না কোন কোচ। অর্থ্যাৎ রেকর্ড অর্থ দিয়েই এই মাষ্টারমাইন্ডকে দলে নিয়েছে সিবিএফ।
চলতি মাসের শেষদিক থেকেই কাজ শুরু করবেন আনচেলত্তি। জুনের বিশ্বকাপ বাছাইপর্বের দল নিজে ঘোষণা করবেন।
ব্রাজিল দলে অনেক খেলোয়াড়দের বয়স থেকেও বড় আনচেলত্তির কোচিং ক্যারিয়ার। আর সে ক্যারিয়ারটাও বেশ সাফল্যময়।
কেননা ২০০২ সালেও চ্যাম্পিয়নস লীগ জিতেছেন তিনি, ২০২৪ এ এসেও এই শিরোপা জিতেছেন।
অর্থ্যাৎ সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়েছেন।
এদিকে সিবিএফ সভাপতি এডনালদো রদ্রিগেজের কথা কোড করে লেখা হয়েছে যে তিনি বলেছেন,
“কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের নেতৃত্ব দেওয়া কেবল একটি কৌশলগত পদক্ষেপের চেয়েও বেশি কিছু।
এটি বিশ্বের কাছে ঘোষণা যে আমরা পডিয়ামের শীর্ষ স্থান পুনরুদ্ধার করতে দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি ইতিহাসের সর্বশ্রেষ্ঠ টেকনিশিয়ান, এবং এখন তিনি গ্রহের সেরা বাছাইয়ের আগে এগিয়ে আছেন। একসাথে, আমরা ব্রাজিলিয়ান ফুটবলের নতুন গৌরবময় অধ্যায় লিখব,”
আনচেলত্তি যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচ হচ্ছেন তা বেশ কয়েকদিন আগেই জানা গিয়েছিল।
কিন্তু সবকিছু যখন নিশ্চিত, তখন বেঁকে বসেন রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়ালের সঙ্গে আনচেলত্তির চুক্তির একটি ধারা নিয়ে জটিলতা দেখা দেয়ায় ভেঙে যেতে বসে এই চুক্তি। পরে অবশ্য সেই জটিলতা কেটে যায়।
একদিন আগে এল ক্লাসিকোয় বার্সেলোনার কাছে হারের পর
রোমানো জানিয়েছেন, আনচেলত্তির স্টাফ হিসেবে কারা আসছেন তাও নিশ্চিত হয়েছে।
চুক্তির কাগজপত্রও তৈরি হয়ে গেছে। লিগে সোসিয়েদাদের বিপক্ষে শেষ ম্যাচের পর রিয়ালের কোচের দায়িত্ব ছাড়বেন এই ইতালিয়ান।
তার আগে ক্লাব তার জন্য বিশেষ বিদায়ী সংবর্ধনার আয়োজন করবে।
এছাড়াও বিবিসি জানিয়েছে, আগামী ২৬ মে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন আনচেলত্তি।
জুনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে কোচের ভূমিকায় ব্রাজিলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।সিবিএফের পোস্ট অনুযায়ী এই চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।




