Homeক্রিকেটপ্রিমিয়ার লিগে সাব্বিরের ৭৬ রানের ঝলক! বল হাতেও সাফল্য, জাতীয় দলে ফেরার...

প্রিমিয়ার লিগে সাব্বিরের ৭৬ রানের ঝলক! বল হাতেও সাফল্য, জাতীয় দলে ফেরার ইঙ্গিত?

- Advertisement -spot_img

বাংলাদেশের মিরপুরে এই মুহুর্তে হচ্ছে জাতীয় দলের ক্যাম্প,অন্যদিকে সিলেটে হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে ‘এ’ দলের ক্যাম্প! রাজশাহীতে ফিরেছে ক্রিকেট, সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলছে ইমার্জিনং টিম,তবে এই তিনজায়গার একজায়গায়ও নেই,বিপিএলের আলোচিত ব্যাটার সাব্বির।

জাতীয় দলে আশার প্রদীপ হয়ে আসা সাব্বির আছেন ইংল্যান্ডে!
কাউন্টি ক্রিকেট লিগের প্রিমিয়ার ডিভিশন খেলতে লন্ডনে গিয়েছেন সাব্বির রহমান।

মিডেলেক্সের হয়ে সেখানে খেলছেন তিনি। দু’দিন।আগেই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ৭০ রান আর বল হাতে নিয়েছেন দুই উইকেট।

তবে শুধু প্রস্তুতি ম্যাচ নয়,নিজেদের টুর্নামেন্টের ম্যাচে দল হারলেও ঠিকই ব্যাটে বলে দারুন করেছেন সাব্বির রহমান।

ব্যাট হাতে তিনি খেলেছেন ৭৬ রানের ঝলমলে ইনিংস,আর বল হাতেও এই ব্যাটার তুলে নিয়েছেন ২ উইকেট।

বিপিএলের আগে থেকেই রানের খাতা খুলতে পারা ও বড় শ্যটের সফলতা আবারো আলোচনায় এনেছে সাব্বিরকে।

বিপিএলে তার কয়েকটি ঝলমলে ইনিংস নতুন করে সাব্বিরকে জাতীয় দলে দেখার স্বপ্ন দেখাচ্ছে তার ভক্তদের।

আর সাব্বির নিজেও করছেন পরিশ্রম।তবে সেই পরিশ্রমের কতটুকো মুল্যায়ন পাবে সেটিও দেখার বিষয়!

কেননাসাব্বির বিভিন্ন সময়ে সুযোগ পেয়েছেন, কখনো সদ্ব্যবহার করতে পেরেছেন আবার কখনও পারেননি।


মধ্যম মানের পারফরম্যান্সের পেছনে সবচেয়ে বড় প্রভাবক ছিলো ম্যানেজমেন্টের পরিকল্পনা। সাব্বিরের মতো ফিনিশারকে মেইক শিফট ওপেনার বানানো হয়েছিলো,
এতে দল তো উপকৃত হতে পারেইনি পাশাপাশি বড় লসের মুখে পরেছেন সাব্বির স্বয়ং নিজেও। তার মতো ব্যাটারকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে বাংলাদেশের ক্রিকেটে সাব্বির দীর্ঘদিন খেলতে পারতেন তার সার্ভিস টাও পেতো টিম টসইগার্স।

কিন্তু সময় আর পরিকল্পনার অভাবে সাব্বির যেন হয়ে রইলেন সবচেয়ে উর্বর ও পতিত জমি।

যে জমি আবাদ করলে ফসল পাওয়া যেতে পারতো।
তবে সাব্বির নিজেকে চেনা ছন্দে ফিরিয়ে আনতে সবকিছুই করছে।দীর্ঘদিন নিজ এলাকায় নিজের টাকা খরচ করে অনুশীলন করেছেন,করেছেন পরিশ্রম।

অবশ্য দেশের ইতিহাসের সবচেয়ে সেরা হার্ড হিটারকে আবারো দেশের জার্সিতে দেখতে কেইবা।চাইবেনা!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here