Homeফুটবলসৌদি নয়, ১২০০ কোটি টাকায় রিয়ালেই থাকছেন ব্রাজিলের ভিনি!

সৌদি নয়, ১২০০ কোটি টাকায় রিয়ালেই থাকছেন ব্রাজিলের ভিনি!

- Advertisement -spot_img

গত আসরে ছিলেন ব্যালন ডি অরের অন্যতম ক্যান্ডিডেট। শেষ পর্যন্ত ব্যালন না পেলেও দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন।

এই আসরে দলে কিলিয়ান এমবাপ্পে এসেছেন। একই সাথে নাম্বার ও ট্রফিতেও গত আসর থেকে পিছিয়ে ভিনিসিয়াস জুনিয়ার।

সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছে সৌদি ক্লাবগুলো

যে কারণে ভিনিসিয়াসের জন্য বারবার মিলিয়ন বিলিয়ন ডলারের প্রস্তাব ছিল সৌদি ক্লাবগুলোর।

এমনকি বছরে ২০০ মিলিয়ন ইউরো পর্যন্ত বেতন দেওয়ার প্রতিশ্রুতি করেছিল তারা।

তবে কোন প্রকার লোভে পা দেননি ভিনিসিয়াস জুনিয়ার। যে জন্য এবার তার প্রতি আস্থা রেখেছে রিয়াল মাদ্রিদ।

আর সে কারণেই এবার রিয়াল মাদ্রিদ চুক্তি নবায়ন করছে ভিনিসিয়াসের সাথে। ৫ বছরের নতুন চুক্তি করতে যাচ্ছে ভিনিসিয়াসের সাথে।

সেই চুক্তি অনুসারে ২০৩০ সাল পর্যন্ত রিয়ালে থাকবে ভিনিসিয়াস। আর তাতে ৫ বছরে ১০০ মিলিয়ন ডলার আয় করবেন ভিনিসিয়াস।

যা ইউরোতে দাঁড়ায় ৮৫ মিলিয়ন ইউরো ও টাকার অঙ্কে দ্বাড়ায় ১২০০ কোটি টাকা।

চুক্তিতে টাকার অঙ্কটা সৌদির প্রস্তাবের থেকে অনেক কম। তবে রিয়ালের সবচেয়ে বেশি বেতনভুক্ত খেলোয়াড়ের তালিকায় থাকবেন তিনি।

এমনকি ইউরোপিয়ান খেলোয়াড়দের বেতনের তালিকায়ও পরিমাণটা বেশ ভালোই। অর্থ্যাৎ তার দিকে ভালোই গুরুত্ব দিচ্ছে লস ব্লাঙ্কোসরা।

রিয়াল মাদ্রিদের হয়ে এই মৌসুমে ২১ গোল ও ১২ এসিস্ট করেন ভিনিসিয়াস। তবে এই আসরে শিরোপা বঞ্চিত থাকতে হয় ভিনিকে।

সব মিলিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে ১০৫ গোল ও ৮১ এসিস্ট ভিনির। এছাড়া গতি ও ড্রিবলিং এর জন্যও ভিনি বিশ্বের অন্যতম সেরা।

দলের এই সময়ে পরীক্ষিত সেনাকে কোনমতেই হাতছাড়া করতে চাইবেনা রিয়াল মাদ্রিদ। এই মুহুর্তে ভিনির বিকল্পও খুব বেশি খেলোয়াড় নেই বিশ্বে। আগামী দিনের জন্য তাই ভিনিকে চুক্তিবদ্ধ করে রাখছে ক্লাবটি।

এর মাঝে রিয়াল মাদ্রিদের হয়ে সাফল্য দেখা হয়ে গেছে ভিনিসিয়াসের। তবে চ্যাম্পিয়ন ক্লাবটিতে নিজের নাম স্বর্ণাক্ষরে লেখার জন্য অনেক কিছু বাকি ভিনিসিয়াসের। আগামী ৫ মৌসুমে সেইসবের দিকেই নজর দিবেন এই ব্রাজিলিয়ান। এমবাপ্পেকে সাথে নিয়ে দারুণ জুটি করতে চাইবেন তিনি।

একই সাথে লিখতে চাইবেন ব্যাক্তিগত ও দলগত অনেক সাফল্য। নতুন চুক্তিতে ভিনিকে নিয়ে এমন প্রত্যাশাই থাকবে তার ও রিয়াল মাদ্রিদ ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here