Homeফুটবলবাজিমাত বাংলার গর্ব হামজার,ফাইনালে উঠলো তার ক্লাব!

বাজিমাত বাংলার গর্ব হামজার,ফাইনালে উঠলো তার ক্লাব!

- Advertisement -spot_img

আবারো বল পায়ে বাজিমাত করলেন বাংলাদেশের গর্ব হামজা চৌধুরী,
চ্যাম্পিয়নশিপের বাছাইয়ের ফাইনালে উঠে গেলো তার দল!
আর এক ম্যাচ জিতলেই ইংলিশ প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা অর্জন করবে শেফিইল্ড ইউনাইটেড!

বল পায়ে দুর্দান্ত রানিং,অসাধারণ সব ট্যাকেল! ধারাভাষ্যকার বললেন অসাধারণ বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড়!

শুধু এতোটুকোই নয়,ঐ ধারাভাষ্যকার তখন ব্যাখ্যা করেন কিভাবে অবিশ্বাস্য উউন্মাদনায় হামজাকে বরন করে নিয়েছি বাংলাদেশী ফুটবল প্রেমিরা।

গতকাল সেমিফাইনালের দ্বিতীয় লেগের
ম্যাচজুড়ে ৪টি সফল ট্যাকেল, একটি ক্লিয়ারেন্স এবং দুইবার বল রিকোভারির মাধ্যমে প্রতিপক্ষের আক্রমণ আটকে দেন হামজা।

এ ছাড়া আক্রমণেও সাহায্য করেছেন তিনি। চ্যাম্পিয়নশিপ প্লে-অফের সেমিফাইনাল জিতে প্রথম দল হিসেবে ফাইনালের টিকিট কেটেছে শেফিল্ড। আরেক সেমিফাইনালের দ্বিতীয় লেগে সান্দারল্যান্ড ও কভেন্ট্রি সিটি মুখোমুখি হবে।

 দর্শকদের ভালবাসায় সিক্ত হয়ে খেলতে নেমে,প্রথমার্ধে কিফার মুরের হেডে এগিয়ে যায় শেফিল্ড।

এটি ছিল গত ২১ ডিসেম্বরের পর তার প্রথম গোল। দ্বিতীয়ার্ধে ‘চ্যাম্পিয়নশিপ প্লেয়ার অব দ্য ইয়ার’ গুসতাভো হ্যামার করেন দারুণ এক ডিফ্লেক্টেড গোল। এরপর টাইরিস ক্যাম্পবেলের পাস থেকে ক্যালাম ও’হেয়ার করেন ম্যাচের শেষ গোলটি।


এই জয়ে তারা পৌঁছে গেছে ওয়েম্বলিতে, যেখানে ২৪ মে ফাইনালে মুখোমুখি হবে সান্ডারল্যান্ড অথবা কোভেন্ট্রি সিটির সঙ্গে। সান্ডারল্যান্ড প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে আছে, মঙ্গলবার তাদের ফিরতি লেগ।


চ্যাম্পিয়নশিপ ইতিহাসে ৯০ পয়েন্ট পেয়ে সরাসরি প্রমোশন না পাওয়া মাত্র তৃতীয় দল হলো শেফিল্ড ইউনাইটেড।

অথচ এর আগে ৯ বার প্লে-অফে খেলেও একবারও প্রমোশন পায়নি তারা—যা ইংলিশ ফুটবলে সবচেয়ে বাজে রেকর্ড।

এবার সেই আক্ষেপ ঘোচানোর সুবর্ণ সুযোগ সামনে।আর সেই সুযোগের সদব্যাবহার করা থেকে মোটে একম্যাচ দূরে তারা।

হামজার সামনে সুযোগ দলকে চ্যাম্পিয়ন করে ইংলিশ প্রিমিয়ার লীগে তুলেই আন্তর্জাতিক ফিফা উইন্ডোতে দেশে ফেরার।যেখানে বাংলাদেশ খেলবে একটি ফ্রেন্ডলি আর আরেকটি এশিয়ান বাছাই পর্বের ম্যাচ!

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here