Homeক্রিকেটবিপিএলের মান ও জনপ্রিয়তার জন্য রাজশাহী-বরিশালই হতে পারে আদর্শ ভেন্যু!

বিপিএলের মান ও জনপ্রিয়তার জন্য রাজশাহী-বরিশালই হতে পারে আদর্শ ভেন্যু!

- Advertisement -spot_img

ক্রিকেট শেষ হয়ে যায়নি, এখনও দেশের সর্বোচ্চ জনপ্রিয় খেলার নাম ক্রিকেট। অন্তত ইমার্জিং দলের সর্বশেষ ম্যাচেই মেলেছে তার প্রমাণ। ঢাকার ক্রিকেটে অনেকক্ষেত্রে দর্শক না হলেও বিভিন্ন অঞ্চলের ক্রিকেটে দেখা যায় দর্শকের মেলা।

সেই দর্শক জনপ্রিয়তা কাজে লাগাতে পারলে বিপিএলের মান আরো। তাই তো রাজশাহী বরিশালের জায়গায় বিপিএল ক্রিকেট হওয়া এখন সময়ের দাবি।

পুরো ম্যাচে দুর্দান্ত বোলিং করা দক্ষিণ আফ্রিকান বোলিং লাইনআপ খেই হারায় শেষদিকে এসে। একদিকে হয়ত রাকিবুল, আকবরদের ঝড়ে দিশেহারা হয় দক্ষিণ আফ্রিকার তরুণরা। তবে কমেন্টেটরদের থেকে একটা লাইন বারবার ভেসে আসছিল, দর্শকদের উন্মাদনা।

এত দর্শকদের মাঝে দক্ষিণ আফ্রিকান তরুণরা এলেমেলো হয়েছে। আর তাতে আরো একবার প্রমাণ হয়েছে বাংলাদেশের দর্শকদের ভুমিকা।

অথচ এই অঞ্চলে তেমন খেলাধুলার আয়োজনই করেনা বিসিবি। ঢাকা কেন্দ্রিক এতদিন ছিল বাংলাদেশের ক্রিকেট। কালেভদ্রে সিলেট ও চট্টগ্রামে গেছে ম্যাচ। কিন্ত উত্তর ও দক্ষিণ বঙ্গের সর্বদাই হয়েছে বঞ্চিত।

বিশেষ করে রাজশাহীর মানুষ। নাজমুল শান্তরা উঠে এসেছেন এই জোন থেকে। রাজশাহীতে এর আগে কন্ডিশনিং ক্যাম্প করে অনুর্দ্ধ ১৯ দলের ক্রিকেটাররা। তাদের আন্তজার্তিক অঙ্গনে এই পর্যায়ে সফলতাও মেলেছে ক্রিকেটারদের।

এর বাইরে রাজশাহীর মাটি উর্বর। এই শহরে আন্তজার্তিক মানের পিচ পাওয়া যায়। ইমার্জিং দলের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকা দল করেছে ৩০০ এর অধিক রান, সেই রানও চেজ করে জয় পেয়েছে বাংলাদেশ দল।

বাংলাদেশ কাপ্তান আকবর আলী বলেছেন এই মাঠে চেজ করা যায় যেকোন লক্ষ্য। এরপরও বিপিএল ক্রিকেট থেকে কেন দূরে রাজশাহী, সেটাই বড় রহস্যের।

অপরদিকে পিছিয়ে নেই বরিশাল। দুইবারের বিপিএল চ্যাম্পিয়ন বরিশাল। সাম্প্রতিক সময়ে ট্রফি নিয়ে এই শহরে আসেন তামিম, মুশফিকরা।

আর তাতেই পুরো শহর মেতে উঠে তাদের নিয়ে। এই অঞ্চলে ক্রিকেট ক্রেজ কতদূর, সেটাই বুঝা যায় এই ঘটনায়।

এছাড়া বরিশালের আউটডোর বাংলাদেশের সেরা। মাঠের বাইরে বিশাল আউটডোরে প্রাক্টিস সুবিধা পাবে যেকোন দল, সেটা আন্তজার্তিক মানের দলও। ঢাকা থেকে বরিশালের যোগাযোগ ব্যাবস্থা ভালো। ফলে খুব দ্রুত যাতায়তও করতে পারবে খেলোয়াড়রা।

এছাড়া দর্শকমহলের জন্য আলাদা হয়ে উঠবে এই অঞ্চল। সব মিলিয়ে বরিশালে বিপিএল ম্যাচ আয়োজন বিসিবির জন্য হবে লাভজনক এক সিদ্ধান্ত।

আগামী বিপিএলে চাইলেই রাজশাহী ও বরিশালে ম্যাচ আয়োজন করতে পারে বিসিবি।

কিছু ব্যাবস্থা এখনও গ্রহণ করতে হবে বিসিবিকে, কিন্ত সেটাও খুব সময়সাপেক্ষ কাজ হবেনা।

এর বাইরে এই দুই জায়গায় বিপিএল আয়োজন বিপিএলের মাত্রাকে বাড়িয়ে দেবে কয়েকগুণে। সব মিলিয়ে দেখা যাক, নতুন বাংলাদেশে নতুন বাংলাদেশ দল ক্রিকেট বিকেন্দ্রিকরণে কি সিদ্ধান্ত নেয়।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here