অপেক্ষা আর আক্ষেপের এক নাম নেইমার জুনিয়র! বিশ্বের তৃতীয় জনপ্রিয় ফুটবলার নেইমি সুস্থ থাকলেই প্রতিভা ছিলো সেরাদের।
সেরা হওয়ার,কিন্তু দু পায়ের জাদুদে যেভাবে ভক্তদের বাধলেন নিজের মায়ায়,রেকর্ড বুকটা সেভাবে সমৃদ্ধ করতে পারেননি ইঞ্জুরীতে রইলেন নিজেরই ছায়ায়!তবে এবার ব্রাজিলের কোচ সমস্যা সমাধান হবার পর নেইমিকে নিয়েই ২০২৬ বিশ্বকাপের পরিকল্পনা শুরু করেছে সিবিএফ।
সেখানে ব্রাজিলের কোচ হিসেবে আনচেলত্তিকে নির্বাচন করার আগেই নেইমারের সাথে আলোচনা করে সিবিএফ।নেইমির ইতিবাচক সিদ্ধান্তেই আলোচনা বাড়ায় সামনে।অন্যদিকে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো ইস্পোর্তে জানিয়েছে, ব্রাজিলের স্কোয়াডের সম্ভাব্য সদস্যদের সঙ্গে এরই মধ্যে কথা বলেছেন এই ইতালিয়ান কোচ। বাকিদের প্রতিভা সম্পর্কেও আলোচনা করেছেন তিনি।
বিশেষ করে ব্রাজিল জাতীয় দলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমারের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে ভিডিওকলে কথা বলেছেন আনচেলত্তি। এ সময় তিনি এই ৩৩ বছর বয়সীর সাম্প্রতিক ইনজুরি নিয়ে আলোচনা করেছেন।
চলতি বছর আল হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরে যাওয়া নেইমার যে ২০২৬ বিশ্বকাপ মিশনে আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ সদস্য হতে যাচ্ছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।
নেইমার ছাড়াও ব্রাজিলের স্কোয়াডে জায়গা পেতে পারেন ক্যাসেমিরো ও অ্যান্টনি।
গ্লোবো’র দাবি অনুযায়ী, আনচেলত্তির ব্রাজিলে আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় হতে যাচ্ছেন ক্যাসেমিরো। ম্যানচেস্টার ইউনাইটেডে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার ২০২৩ এর পর আর জাতীয় দলে জায়গা পাননি। রিয়াল মাদ্রিদে খেলাকালীন আনচেলত্তির দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। জুনের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে ফের জাতীয় দলে ফিরতে পারেন তিনি।অন্যদিকে একই ক্লাব
ম্যানচেস্টার ইউনাইটেড থেকে গত শীতে ধারে রিয়াল বেতিসে যোগ দেয়ার পর থেকেই ফর্মের তুঙ্গে আছেন অ্যান্টনি।
তার খোঁজখবরও নিয়েছেন আনচেলত্তি। এই ইতালিয়ান তাকে আগামী মাসের ম্যাচে দলে ডাকতে পারেন।
এদিকে ফ্যাবরিজো রোমানো জানিয়েছেন ২০২৬ বিশ্বকাপের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবেই নেইমার জুনিয়রকে ভাবছেন ব্রাজিলের নয়া কোচ কার্লো আনচেলত্তি।
আগামী ২৬ মে অফিশিয়ালি সিবিএফের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিবেন এই ইতিহাসের সফলতম কোচ!




