একজন বার্সেলোনা দলের বর্তমানে তর্কসাপেক্ষে সেরা তারকা। আরেকজন বার্সেলোনা দলের এক সময়ের সেরাদের একজন।
নেইমার ও রাফিনহা, এই দুই ব্রাজিলিয়ান তারকাকে অনেকে একসুত্রে গাথেন। অনেকে রাফিনহার মাঝে পান নেইমির বার্সেলোনার ছায়া। অনেকে আবার দুই ব্রাজিলিয়ানকে মনে করেন একে অন্যের উত্তরসুরী।
রাফিনহাও নিজের আইডল হিসেবে নেইমারকে মেনেছেন। কিন্ত উত্তরসুরী নয়, নিজ ক্লাবে সতীর্থ হিসেবে নেইমারকে চান রাফিনহা।
বার্সেলোনা দলে আবারো নেইমিকে চান দলটির বর্তমান তারকা রাফিনহা। সেখানে কোচ ও নেইমারের সাথে কথা বলেন রাফিনহা।
সাম্প্রতিক সময়ে এক সাক্ষাৎকার দেন রাফিনহা। বার্সা ইউনিভার্সেলে উঠে আসে তার সাক্ষাৎকার। সেখানেই দলের সাফল্য, নিজের ব্যালন ডি অর, তার জীবনে হ্যান্সি ফ্লিকের অবদান সহ নানা বিষয়ের কথা বলেন রাফিনহা।
আর সেখানেই উঠে আসে নেইমারের বিষয়।
নেইমারকে বার্সায় আসার অনুরোধ করেন বলেন জানান রাফিনহা। সবাই নেইমিকে ভালোবাসে এমনটাই মত তার।
এমন কথা নেইমারকে জানান ব্রাজিলিয়ান উইঙ্গার। এছাড়া নেইমারের সাথে এই বিষয়ে লম্বা আলাপ হয়েছে বলেও জানান রাফিনহা।
এই বিষয়ে রাফিনহা বলেন “ নেইমারের ফেরার ব্যাপারে অনেক কথা হয়েছে। আমি তাকে বলেছি ক্লাব তোমাকে ভালোবাসে, সমর্থকরা তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে ভালোবাসে। “
তবে এত কিছু বলার পরও রাফিনহা বাস্তবতা মেনে নিলেন।
শেষে জানিয়েই দিলেন নেইমির ফেরা তার বা নেইমার, এই দুইজনের হাতেই সীমাবদ্ধ নয়।
সেখানে আরো অনেক পক্ষের সম্মতি থাকতে হবে এখানে। আর সেটাই দিনশেষে উল্লেখ করে রাফিনহা বলেন” তবে আমাদের দুইজনের হাতে এই বিষয় শুধু সীমাবদ্ধ নয়”
এর আগে নেইমার বার্সায় ফিরতে চেয়েছেন এমন গুঞ্জন উঠেছিল। সেটা পিএসজি থেকেও উঠেছিল, এমনকি আল হিলাল থেকেও উঠেছিল।
শেষ বয়সে বার্সেলোনা দলে এসে হাল ধরেছিলেন দানি আলভেজ। নেইমারের ক্ষেত্রেও এমন কিছু হলে সমর্থকদের মন ভরত।
কিন্ত সেটা সম্ভব হয়নি। বর্তমানে উইঙে ইয়ামাল ও রাফিনহা দুইজনই দারুণ ফর্মে।
ফারমিন ও অলমোরাও সুযোগ পেয়ে পারফর্ম করছে। বাস্তবতা বলছে এই মুহুর্তে নেইমারের বার্সায় আসা অনেকটা অসম্ভব। তবুও কত কিছুই দেখতে চায় সবাই, কত স্বপ্নই ছুতে চান দর্শকরা। দেখা যাক, কোনভাবে সেই স্বপ্ন পুরণ হয় কিনা।




