Homeক্রিকেট১২ কোটির ওপেনারের পরিবর্তে ৮ কোটিতে মুস্তাফিজকে নিলো দিল্লী!

১২ কোটির ওপেনারের পরিবর্তে ৮ কোটিতে মুস্তাফিজকে নিলো দিল্লী!

- Advertisement -spot_img

আইপিএলের ইতিহাসে বাংলাদেশী হিসেবে সর্বোচ্চ দামে দল পেলো মুস্তাফিজুর রহমান! ভারতীয় ছয় কোটি রুপি বা বাংলাদেশী টাকায় সাড়ে আট কোটির বেশিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লী ক্যাপিটালস।


ভাবা হচ্ছিল বাংলাদেশী ক্রিকেটার ছাড়া শেষ হবে আইপিএলের এবারের আসর। তবে না, শেষ সময়ে এসেছে চমক। গত মৌসুমে পর আবারো আইপিএলের মঞ্চে বাংলার পেসার মুস্তাফিজুর রহমান। দিল্লির পেইজ থেকেই এসেছে এই সুসংবাদ।

গত আসরে চেন্নাই এর হয়ে আইপিএলে মাঠ মাতান মুস্তাফিজ। সেখানে চিপকের মাঠে বেশ ভালোই পারফর্ম করেন ফিজ।

তবে মেগা নিলামে ফিজকে ধরে রাখেনি চেন্নাই। অকশনে শেষের দিকে ডাকা হয় ফিজের নাম।সেই সময় আগ্রহ দেখায়নি কোন ক্লাব।

তবে টুর্নামেন্টের শুরুতে না হলেও শেষবেলায় ফিজকে মনে পড়েছে আইপিএলের।

আর সেখানেই ফিজকে এবার নিজেদের ডেরায় ফেরায় দিল্লি ক্যাপিটালস। এর আগে ক্যাপিটালসের হয়ে খেলেন মুস্তাফিজ। আবারো পুরাতন ডেরায় ফিরলেন এক মৌসুম পর।

এবারের আসরে বেশ গুরুত্বপূর্ণ অবস্থায় আছে দিল্লি ক্যাপিটালস। ১১ ম্যাচ শেষে দলটি আছে ৫ নাম্বারে।

এখনও নিশ্চিত নয় প্লে অফ বা এলিমেনেটর। ১১ ম্যাচ শেষে ১৩ পয়েন্ট পাওয়া দিল্লির সামনে যেমন দুটিরই হাতছানি আছে, তেমনি টুর্নামেন্ট থেকে বাদ পড়ার শঙ্কাও আছে।

আর এই সময়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ভুল করেনি ভারতের রাজধানীর দলটি।

মুলত মুস্তাফিজুর রহমানকে দিল্লি নিয়েছে বদলি হিসেবে। মৌসুমের এই সময় নতুন খেলোয়াড় নেওয়ার সুযোগ নেই।

অপরদিকে অজি ব্যাটার জ্যাক ফ্রেশার ম্যাকগার্ক খেলবেন না টুর্নামেন্টের বাকি সময়।

এই সময় নিজেদের দুর্বলতা অনুধাবন করে বোলার ফিজকে দলে নেয় দিল্লি।

এই আসরে পেস বোলিংএ অভাব আছে দিল্লির। বিশেষ করে মিচেল স্টার্ক দলে থাকলেও তাকে যোগ্য সঙ্গ দেওয়ার কেউ নেই।

এই জায়গায় বিদেশী দুসমন্থ চামিরাকে দলে নেয় দিল্লি। তবে এই লঙ্কান পেসার নিজেকে মেলে ধরতে পারেনি। ফলে শেষ কয়েক ম্যাচে হার জোটে দিল্লির কপালে।

অপরদিকে দিল্লি দলে দেশী পেসার হিসেবে আছে ভিপরাজ নিগাম, মুকেশ কুমাররা।

অর্থ্যাৎ দেশী বোলিং বৈচিত্র‍্যও তেমন নেই দলটির। আর সেখানেই দিল্লির ভরসার নাম মুস্তাফিজুর রহমান। তড়িঘড়ি করে তাই ফিজকে দলে নিতে ভুল করেনি দলটি।

এমন সময়ে দিল্লি দলে সুযোগ পাওয়া দারুণ কিছু ফিজের জন্য। মিচেল স্টার্কের সাথে একই দলে দেখা যাবে ফিজকে, এমন কিছু যেন স্বপ্নের মত দর্শকদের জন্য।

ফিজ-স্টার্ক জুটির উপর ভর করে এবার প্লে অফের স্বপ্ন থাকবে দিল্লির। এবার দেখা যাক, ভক্তদের আশা মেটাতে পারেন কিনা দ্যা ফিজ।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here