Homeক্রিকেটবাংলার ক্যাপ্টেন আকবর আলী! বিশ্বজয়ী ক্যাপ্টেনের লড়াকু সেঞ্চুরী,এমন আকবরকেই চায় ভক্তরা?

বাংলার ক্যাপ্টেন আকবর আলী! বিশ্বজয়ী ক্যাপ্টেনের লড়াকু সেঞ্চুরী,এমন আকবরকেই চায় ভক্তরা?

- Advertisement -spot_img

হারিয়ে যেতে নয়, জয় করতে এসেছেন। এবার এমন বার্তাই দিয়ে রাখলেন আকবর আলী।

আকবর দ্যা গ্রেট যেন ফিরে এসেছেন আবার।অনুর্দ্ধ ১৯ বিশ্বকাপ জয়ী আকবর এবার ইমার্জিং দলকে নেতৃত্ব দিচ্ছেন সামনে থেকে। আগের দিন ক্যামিও খেলেছেন, এবার মাঠে নেমে খেললেন দায়িত্ব নিয়ে, তুলে নিলেন শতক।

এমন বহুমুখী আকবরকে নিয়েই যেন স্বপ্ন দেখেছিলেন ভক্তরা। এই আকবরের যে জাতীয় দলের হয়েও দেওয়ার আছে অনেক কিছু। আকবরের ফিরে আসা ও তার পারফর্মেঞ্চ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে

সতীর্থ ইমন, তানজিদরা জাতীয় দলের ওপেনার। শামীম, হৃদয়রা মিডল অর্ডারে জায়গা নিশ্চিত করেছে সাদা বলের ক্রিকেটে। জয়, দ্বিপুরাও দলে আসা যাওয়ার মাঝে আছেন। পেস বোলার শরীফুল ও সাকিব দলে নিয়মিতই বলা যায়।

রিশাদ হোসেন তো মাতাচ্ছেন বাইরের লীগ, জাতীয় দলের হয়ে খেলা হয়ে গেছে মৃত্যঞ্জয়ের।

এতজনকে নিয়ে বিশ্বকাপ জয় করা আকবরই পড়ে রইলেন। ৫ বছর পরেও আকবরের ঠিকানা হলো ইমার্জিং দলে।

ভিরাট কোহলি বা মার্করামদের গল্প ভাবা হচ্ছিল তাকে নিয়ে, সেখান থেকে যেন উন্মুক্ত চাঁদ হওয়া আয়না উকি দিচ্ছিল তার সামনে।

নাহ, অনেক হয়েছে, আর নয়। আকবর বুঝালেন তাকে ফিরতে হবে, এখন নয়ত কখনই নাহ।

আর সেই ফেরার গল্পও হয়ত আকবর লেখছেন ইমার্জিং দলের হয়ে। প্রথম ম্যাচে খেললেন ক্যামিও ইনিংস। যখন নেমেছিলেন একের পর এক উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ। সেট ব্যাটসম্যান রবিন আউট, ধীর গতিতে খেলে আউট আহরার, আরিফুল, প্রীতম।

সেখান থেকে ১০ অভারে বাংলাদেশের দরকার ছিল ১০০ রান। আকবর নেমে হাল ধরলেন, একের পর এক বাউন্ডারিতে দলের মোমেন্টাম ফিরিয়ে আনলেন। যেই মোমেন্টামের উপর ভর করে তোফায়েল, রাকিবুলরা ফিনিশ করে দলকে জেতালেন।

দ্বিতীয় ম্যাচে নামলেন অন্য ভুমিকায়। আগের দিন ফিনিশিং দায়িত্ব ছিল, এবার নামলেন দলের বিপক্ষে।

শুরুতে জিশান ঝড় তুললেও দ্রুত ৩ উইকেট হারায় বাংলাদেশ। আর সেখানেই ব্যাটিংএ আসেন আকবর। শুধু ক্যামিও না, দলের প্রয়োজনে যে হাল ধরতে পারেন তিনি, সেটাই দেখালেন আরো একবার।

আগের দিনের মত আজও কিছুটা ধীর ছিলেন আরিফুল। তবে অপরপ্রান্তে আকবর ছিলেন সচল। বিশেষ করে আকবরের রানিং বিটুইন দ্যা উইকেট ছিল দেখার মত। খুব বেশি বাউন্ডারি হাকাননি, আগের দিন ছক্কা নির্ভর হলেও এদিন গ্রাউন্ডেই হাকিয়েছেন সব।

তবে এরপরও ১০০ এর উপরে স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন অধিকাংশ সময়। আরিফুলের সাথে করেছেন ১১১ রানের জুটি। আর তাতে নিজের অর্ধশতকও তুলে নেন আকবর। শেষ পর্যন্ত রিজনানের সাথে ব্যাটিংএ শতক তুলে নেন এই ব্যাটার।

তার ব্যাটে ভর করে শুরুর বিপর্যয় যেমন সামলে নেয় বাংলাদেশ দল, আবার পায় জয়ের সুবাস।

এমন আকবরকেই যেন দেখতে চাচ্ছিল বাংলাদেশ দল। পথ এখনও বাকি আকবরের, তবে এবার যে সঠিক পথেই আগাচ্ছেন বিশ্বকাপজয়ী বাংলাদেশ কাপ্তান।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here