রিশাদ হোসেন আসরের শুরুতে মাঠ মাতিয়েছেন। তবে মৌসুমের মাঝের দিকে পিচ কন্ডিশনের কারণে বসে থাকতে হয়েছিল।
এরপর পাকিস্তান ভারত উদ্ভত পরিস্থিতিতে রিশাদকে নিয়ে ঝুকি নেয়নি বাংলাদেশ। আরব আমিরাত ও পরবর্তী পাকিস্তান সিরিজের জন্য।
তবে রিশাদকে না পেলেও আরেক বাংলাদেশী অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর।
এবার বাংলার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন লাহোরের হয়ে। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে ব্রাত্য হলেও এখনও ক্রিকেট থেকে ফুরিয়ে যাননি সাকিব। যে কারণে পিএসএল থেকে এখনও আসে তার ডাক।
পাকিস্তান থেকে এবার সরে দুবাইয়ে পিএসএল। নতুন সুচিতেই সাকিবের ডাক এসেছে এই লীগে। সাকিব নিয়ে শক্তিশালী দল গড়বে লাহোর। ওপেনিং পজিশনে পাকিস্তানি ফখর জামান থাকবেন, তার সাথে ওপেনিং করবেন সর্বশেষ ম্যাচে লাহোরের হয়ে ২৯ বলে ৬৫ রান করা নাইম। আবদুল্লাহ শফিককে দেখা যাবে নাম্বার তিনে।
নাম্বার চারে ব্যাট করবেন কিউই পেস বোলিং অলরাউন্ডার সিকান্দার রাজা। রাজার পরেই নাম্বার পাচে দেখা যাবে সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডার আরো একবার লাহোরের জার্সিতে মেলে ধরতে চাইবেন।
নাম্বার ছয়ে আসবেন দলের সেরা পারফর্মারদের একজন সিকান্দার রাজা। অলরাউন্ডারদের মেলায় রাজার উপর থাকবে বাড়তি দায়িত্ব।
উইকেট কিপার স্যাম বিলিংস সুযোগ পেতে পারেন নাম্বার সাত পজিশনে।
দলের অবস্থা বুঝে আগেও ব্যাটিংএ আসতে পারেন বিলিংস। যদি নানা কারণে বিলিংসকে পাওয়া না যায়, তবে লঙ্কান কুশাল পেরেরা খেলবেন এই জায়গায়।
নাম্বার আটে দেখা যাবে পাকিস্তানি বোলার মুমিন কামারকে। অতিরিক্ত স্পিনার হিসেবে থাকবেন তিনি।
নাম্বার নয়ে আসবেন পাকিস্তানি সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি। দলের নেতৃত্বভার থাকবে তার কাছে।
একই সাথে পেস বোলিং লাইনআপের নেতৃত্বও দিবেন তিনি। তার সাথে থাকবেন আরো দুই পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদি ও হারিস রউফ। তারা নামবেন দশ ও এগারো নাম্বার পজিশনে।
সব মিলিয়ে ১৮ মে পরবর্তী ম্যাচে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে লাহোর। এই দলে আছে ৩ পেসার ও ৩ স্পিনার।
এছাড়া শাহীন শাহ আফ্রিদি পর্যন্ত লম্বা এর ব্যাটিং লাইনআপ। অর্থ্যাৎ বেশ শক্তিশালী ও ভারসাম্যপুর্ণ একাদশ পাবে লাহোর। এই দল নিয়ে তারা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমির।




