ভারত পাকিস্তান দ্বন্ধ প্রভাব পড়েছে আইপিএল এর উপর। যে কারণে পিছিয়ে গেছে এর সুচি। পিছিয়ে যাওয়া সুচিতে অনেক খেলোয়াড়ের পড়েছে আন্তজার্তিক ব্যাস্ততা।
কেউ আবারো দ্বিতীয় দফায় ফিরতে চাননি এই আসরে। যে কারণে এবার বদলি খেলোয়াড়ের খোচ দলগুলোর। আর সেখানেই দিল্লি দলে মুস্তাফিজুর রহমান।
নিলামে ২ কোটি টাকার ফিজ আইপিএলের কয়েক ম্যাচ খেলবেন মাত্র ৬ কোটি টাকায়।
তবে সেখানে ফিজ খেলবেন কিনা একাদশে, সেটা মুল একাদশে নাকি ইম্প্যাক্ট খেলোয়াড় হিসেবে সে আলোচনা থাকবে। আইপিএলের হিসেবে তাই একাদশ না, অনেকটা দ্বাদশই গঠন করতে হয় ফিজকে নিয়ে।
সেই দ্বাদশে দিল্লির ওপেনার হিসেবে দেখা যাবে ভারতের অভিষেক পোরেল ও দক্ষিণ আফ্রিকান ফাফ ডু প্লেসিকে।
সর্বশেষ ৭ ম্যাচে ৪ টি ৩০ উর্দ্ধ ইনিংস অভিষেকের। ভারতীয় এই তারকাকে ওপেনিংএ সুযোগ করে দিচ্ছে দিল্লির।
তার সাথে রাখছে অভিজ্ঞ ডু প্লেসিকে। তিনিও আছেন বেশ ছন্দে।
নাম্বার তিনে দেখা যাবে এই আইপিএলে নিজেকে পুনরায় ফিরে পাওয়া করুন নায়ারকে। যদিও শেষ ৩ ম্যাচে ইনিংস বড় করতে পারেননি নায়ার, তবুও তার উপর ভরসা রাখবে দল। লোকেশ রাহুল আসবেন নাম্বার চারে।
মিডল অর্ডারের প্রধান দায়িত্ব থাকবে তার। সে দায়িত্ব ভালোভাবেই পালন করছেন তিনি
তার পর নাম্বার পাচে আসবেন দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডার ব্যাটসম্যান ট্রিস্টিয়ান স্টাবস। বড় ইনিংসের সাথে পাওয়ার হিটিং, স্টাবস ভালোই পারেন সব। ক্যামিও ইনিংস খেলতে নাম্বার ছয়ে মাঠে নামবেন অশুতোষ শর্মা।
নাম্বার সাতে আসবেন অধিনায়ক আক্সার প্যাটেল। বোলিং এর পাশাপাশি ব্যাটিংএও দায়িত্ব থাকবে তার।।নাম্বার আটে দেখা যেতে পারে হার্ট হিটিং ব্যাটসম্যান সামির রিজভিকে।
দল আগে ব্যাট করলে রিজভি আসবেন শুরুতে। আর দল পড়ে ব্যাট করলে ইম্প্যাক্ট হিসেবে নামবেন তিনি।
নয় নাম্বার পজিশনে দেখা যেতে পারে অজি পেস বোলার মিচেল স্টার্ককে। বল হাতেই আসল কাজ তার। তবে ব্যাট চালালেও নেই ক্ষতি, দলের রানে রাখতে পারবেন অবদান।
ভারতীয় পেসার মুকেশ কুমার আসবেন নাম্বার দশে। আর বাহাতি চায়নাম্যান কুলদ্বীপ যাদভ খেলবেন নাম্বার এগারোতে। এর পর বোলিং এর সময় ইম্প্যাক্ট হিসেবে নামবেন ফিজ। আর আগে বোল করলে একাদশে দেখা যেতে পারে ফিজকে।
পরবর্তীতে রিজভি না অশুতোষ শর্মা তাকে করতে পারেন বদল।
সব মিলিয়ে সম্ভাব্য এই একাদশ নিয়ে প্লে অফে যাওয়ার গুরুত্বপূর্ণ লড়াইয়ে মাঠে নামবে দিল্লি। এবার দেখা যাক, সে লড়াইয়ে কেমন করে ফিজ ও ক্যাপিটালসরা।




