Homeক্রিকেটআগামীকাল পিএসএলে মাঠে নামছে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্স!

আগামীকাল পিএসএলে মাঠে নামছে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্স!

- Advertisement -spot_img

রিশাদ হোসেন আসরের শুরুতে মাঠ মাতিয়েছেন। তবে মৌসুমের মাঝের দিকে পিচ কন্ডিশনের কারণে বসে থাকতে হয়েছিল। এরপর পাকিস্তান ভারত উদ্ভত পরিস্থিতিতে রিশাদকে নিয়ে ঝুকি নেয়নি বাংলাদেশ। আরব আমিরাত ও পরবর্তী পাকিস্তান সিরিজের জন্য।


তবে রিশাদকে না পেলেও আরেক বাংলাদেশী অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর। এবার বাংলার সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলবেন লাহোরের হয়ে। দীর্ঘদিন ধরে দেশের ক্রিকেটে ব্রাত্য হলেও এখনও ক্রিকেট থেকে ফুরিয়ে যাননি সাকিব।

যে কারণে পিএসএল থেকে এখনও আসে তার ডাক।
নতুন সুচিতেই সাকিবের ডাক এসেছে এই লীগে। সাকিব নিয়ে শক্তিশালী দল গড়বে লাহোর।

ওপেনিং পজিশনে পাকিস্তানি ফখর জামান থাকবেন, তার সাথে ওপেনিং করবেন সর্বশেষ ম্যাচে লাহোরের হয়ে ২৯ বলে ৬৫ রান করা নাইম। আবদুল্লাহ শফিককে দেখা যাবে নাম্বার তিনে। নম্বর চারে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

বিশ্বসেরা অলরাউন্ডার আরো একবার লাহোরের জার্সিতে মেলে ধরতে চাইবেন নিজেকে।

নাম্বার পাচে আসবেন দলের সেরা পারফর্মারদের একজন সিকান্দার রাজা। অলরাউন্ডারদের মেলায় রাজার উপর থাকবে বাড়তি দায়িত্ব। এরপরই দেখা যেতে পারে লঙ্কান উইকেট কিপার ব্যাটার কুশাল পেরেরাকে।

নাম্বার ৭ এ দেখা যাবে পাকিস্তানি বোলার মুমিন কামারকে। অতিরিক্ত স্পিনার হিসেবে থাকবেন তিনি।
নাম্বার নয়ে আসবেন পাকিস্তানি সেরা পেসার শাহীন শাহ আফ্রিদি।

দলের নেতৃত্বভার থাকবে তার কাছে। একই সাথে পেস বোলিং লাইনআপের নেতৃত্বও দিবেন তিনি। তার সাথে থাকবেন আরো দুই পাকিস্তানি পেসার আব্বাস আফ্রিদি ও হারিস রউফ। তারা নামবেন দশ ও এগারো নাম্বার পজিশনে।

সব মিলিয়ে ১৮ মে পরবর্তী ম্যাচে এই শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামতে পারে লাহোর। এই দলে আছে ৩ পেসার ও ৩ স্পিনার। এছাড়া শাহীন শাহ আফ্রিদি পর্যন্ত লম্বা এর ব্যাটিং লাইনআপ। অর্থ্যাৎ বেশ শক্তিশালী ও ভারসাম্যপুর্ণ একাদশ পাবে লাহোর।

এই দল নিয়ে তারা পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে পেশোয়ার জালমির।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here