সাব্বিরের ব্যাটে যেন রান বন্যা কমছেইনা,
আগের ম্যাচেই হাকিয়েছেন সেঞ্চুরী,আর এবার ৯৬ বলে করলেন অপরাজিত ১৫২! ১২ চারের সাথে ছয় হাকিয়েছেন ৯ টি!
লন্ডনে দুটি টুর্নামেন্ট খেলছেন সাব্বির!
প্রথমে কাউন্টির ডিভিশন লীগে লাল বলে দুর্দান্ত বোলিং ব্যাটিং,এরপর সাদা বলেও অসাধারণ সাব্বির রহমান!
লন্ডনে এনসিএলে দেশী মালাকানাধীন দল কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি,যেখানে আগের ম্যাচেই করেছিলেন ঝড়ো সেঞ্চুরি, আর পরের ম্যাচেও দেড়শো পারানো ইনিংস খেললেন তিনি!
৯৬ বলে করেছেন ১৫২ রান,যেখানে ১২ টি বাউন্ডারি আর ৯ টি ওভার বাউন্ডারি হাকিয়েছেন সাব্বির,১৫৮ স্ট্রাইক রেটের এই ঝড়ো ইনিংসের আগেও দুর্দান্ত পারফর্মেন্স ছিলো তার!
আগের ম্যাচে ৬৮ বলে খেলেন ১০২ রানের ঝলমলে ইনিংস। ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করেন, ব্যাট হাতে হাকান ১৪ চার। সাথে ওভার বাউন্ডারি হাকান মোট ২ টি।
তবে শুধু এই টুর্নামেন্ট নয়,
একই সাথে দুই দুইটি টুর্নামেন্ট খেলছেন সাব্বির। সেটাও আবার এক ফরম্যাটের না, দুটি আলাদা বলের আলাদা ফরম্যাটের টুর্নামেন্ট খেলছেন সাব্বির।
লাল বলের ক্রিকেট সাব্বির খেলেন শনিবার। আর রবিবার খেলেন সাদা বলের ক্রিকেট। লাল বলের ক্রিকেটে সাব্বির খেলছেন ইংলিশ কাউন্টি লীগে। সেখানে কাউন্টি প্রিমিয়ার ডিভিশনের এক ক্লাবের হয়ে মাঠ মাতাচ্ছেন সাব্বির রহমান।
সেই দলের হয়ে প্রস্ততি ম্যাচে ৭০ রান করেন সাব্বির, তুলে নেন দুই উইকেট। এরপর মুল ম্যাচেও দেখা যায় সাব্বির ঝলক। মুল ম্যাচে ৭৬ রান করেন, এর সাথে উইকেট আদায় করেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান।
সাব্বিরের এই স্বদিচ্ছা ও পারফর্মেঞ্চ ভক্তদের আশা জোগাচ্ছে। যেখানেই খেলুক, পারফর্মেঞ্চ করে সাব্বির ভালো ছন্দে আছেন।
এর বাইরে দেশের ক্রিকেটে সুযোগ না হলেও সাব্বির বসে থাকেননি, যেখানেই সুযোগ পেয়েছেন খেলে যাচ্ছেন।
সাব্বিরের এমন পরিশ্রম ও স্বদিচ্ছায় উপকৃত হতে পারে দেশের ক্রিকেট।




