Homeফুটবলফ্রিকিক থেকে এবার অসাধারণ এক গোল আলভারেজের, এই স্ট্রাইকারে মুগ্ধতা সবার।

ফ্রিকিক থেকে এবার অসাধারণ এক গোল আলভারেজের, এই স্ট্রাইকারে মুগ্ধতা সবার।

- Advertisement -spot_img

ঘরের মাঠে প্রতিপক্ষ রিয়াল বেটিস। লা লীগার চ্যাম্পিয়ন নির্ধারিত হলেও চ্যাম্পিয়নস লীগের দলগুলো হয়নি চুড়ান্ত।

আর সেখানেই গুরুত্বপূর্ণ ছিল রিয়াল বেটিস ও এথলেটিকো মাদ্রিদের লড়াই। এই দুই দলের লড়াইটা বেশ জমজমাট হবে এমনটা ভেবেছিলেন অনেকে। কিন্ত লড়াইটা একপক্ষিক করে ফেলেছেন আর্জেন্টাইন হুলিয়ান আলভারেজ।

এমনকি এই সুপারস্টার স্পটলাইটটা কেড়েছেন নিজের কাছেই।

এদিন আলভারেজ নজর কাড়েন ম্যাচের ১০ মিনিটেই। দূর পাল্লার অসাধারণ এক ফ্রিকিক তাকে নজর কাড়ায়।

ম্যাচের শুরুতেই এমন কিছু পুরো মোমেন্টাম এনে দেয় এথলেটিকো মাদ্রিদের কাছে। যদিও এরপরও ম্যাচে তান্ডব চালিয়েছেন আলভারেজ, কিন্ত সবার চোখে লেগে আছে শুরুর ফ্রিকিকই।

ম্যাচের ১০ মিনিটে ডিবক্সের বেশ বাইরে রদ্রিগো ডি পলকে ফাউল করলে ফ্রিকিকে বাশি বাজান রেফারি।

সাধারণত ফ্রিকিক নিতে এগিয়ে আসেন আতোয়া গ্রিজম্যান। কিন্ত এবার ফ্রিকিক নিলেন হুলিয়ান আলভারেজ।

কেন নিলেন, সেটায় যেন সিদ্ধহস্ততা প্রমাণ করতে সময় নেননি। ডান পায়ে আলভারেজের জোড়ালো এক শট।

সামনে থাকা ৩ ডিফেন্ডার লাফ দিয়েও বলের নাগাল পাননি। একই পরিণতি হয় গোলরক্ষক আদ্রিয়ানের।

আলভারেজের ফ্রিকিকে যেমন ছিল শক্তি, তেমনি ছিল প্লেসমেন্ট। শেষ দিকে এসে কালকে কার্ভ করে ফ্রিকিকটা।

এই বেকে যাওয়ার পর বল চলে যায় জালের টপ কর্নারে। ডান পায়ে যে জায়গায় ফ্রিকিক পান, সামনে ডিফেন্ডার ও গোলরক্ষকের জন্য নিয়ার পোষ্টে তেমন স্পেস পাননি। কিন্ত এরপরও গোল আদায় করতে ভুল করেননি আলভারেজ।

এরপর ম্যাচে আরো এক গোল করেন আলভারেজ। এছাড়া এক গোল করা সতীর্থ এনহেল কোরেরাকে দিয়ে।

সব মিলিয়ে এথলেটিকো মাদ্রিদ জয় পায় ৪-১ গোলে। এই মৌসুমে সব মিলিয়ে ২৯ গোল হয়ে গেছে আলভারেজের।

এথলেটিকো মাদ্রিদের মত ডিফেন্সিভ ঘরনার দলের হয়ে এত গোল প্রমাণ করে, নিয়মিত স্ট্রাইকার পজিশনে সুযোগ পেলে কি করতে পারেন আর্জেন্টাইন মাকড়সা।

মেসি না থাকার সময় ব্রাজিল ও উড়ুগুয়ের সাথে দলের হাল ভালোমতই ধরেন আলভারেজ।

পজিশন সেন্স তার ভালো, আছে নানা পজিশনে খেলার দক্ষতা। এবার নিজের ফ্রিকিকেও জাত চেনালেন আলভারেজ।

এমন একজন আগামী দিনে আর্জেন্টিনা দলে দীর্ঘ সাফল্য নিয়ে আসবে, এমনটাই চাওয়া আলবিসেলেস্তা ভক্তদের।

- Advertisement -spot_img
- Advertisement -spot_img
Stay Connected
16,985FansLike
2,458FollowersFollow
61,453SubscribersSubscribe
Must Read
- Advertisement -spot_img
Related News
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here