সভাপতি কান্ডে নাটক কম হচ্ছেনা ব্রাজিল ফুটবলে। বার বার এই পদ থেকে বহিষ্কৃত হচ্ছেন এডনালদো রদ্রিগেজ।
আবারো কখনও নির্বাচন থেকে সরিয়ে দেওয়া হচ্ছে রোনালদো নাজারিও এর মত কিংবদন্তিদের।
দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই হাইকোর্ট থেকে আসা রায় বিপাকে রদ্রিগেজ।
যদিও এই রায়ের বিরুদ্ধে আপিল করেছেন তিনি। তবে আগামী দিনে তার কাছ থেকে সরে যেতে পারে এই চেয়ার।
আর সেখানেই চেয়ারে আসতে পারেন এক মুসলিম। ব্রাজিলের হয়ে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে আছেন সামির দাউদ।
ব্রাজিলের অনেক সংবাদমাধ্যমের মতে, সামির দাউদই অন্যদের চেয়ে ব্রাজিলের সভাপতি হওয়া দৌড়ে এগিয়েই আছেন।
৪০ বছর বয়সী সামির দাউদের পুরো নাম সামির ডি আরাউহো দাউদ। ব্রাজিলের রোরাইমা রাজ্যে জন্ম দেন সামির।
বর্তমানে ব্রাজিলে থাকলেও সামিরের পুর্ব পুরষের বাসস্থান আরবে। বিশেষ করে ১৯শ ও ২০ শ শতকে তার পুর্বপুরষরা আরবের বিভিন্ন দেশের বাশ করতে বলে জানা যায়। সেখান থেকেই আসে তার নাম দাউদ।
বেশ সুঠম দেহের অধিকারী সামির পেশায় একজন ডাক্তার। তবে এই ডাক্তারের পরিচয়ের বাইরে সামিরের আরেকটি বড় পরিচয় আছে।
তিনি একজন সমাজসেবক ও ব্রাজিলের একটা রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট। দীর্ঘদিন সে জায়গায় সফলভাবে দায়িত্ব পালন করে এসেছেন তিনি।
এছাড়া সামিরের আছে শক্ত ভোটব্যাঙ্ক। গ্রেমিও, পালমেরাসের মত ক্লাব তার পক্ষে রয়েছে। এছাড়া ব্রাজিলের মোট ২৭ রাজ্যের ২৫ রাজ্য তার পক্ষে আছে বলে জানা যায়।
যে কারণে সামির দাউদ ব্রাজিলের ফুটবলে আলোচিত এক নাম। এছাড়া তার বাবা দীর্ঘদিন তার রাজ্যের ফুটবল প্রেসিডেন্ট ছিলেন।
বাবার পথ ধরেই সামির এসেছেন এই পথে। এর বাইরে মাত্র ২৪ বছর বয়সেই নিজের রাজ্যের মেডিকেল ইউনিয়ন এর সভাপতি হন সামির।
একজন ভালো ডাক্তারের পাশাপাশি ব্যাবসায়ী, সমাজসেবক ও রাজনীতিবিদ হিসেবেও তার ভালো নামডাক।নির্বাচনে এমডিবি পার্টির হয়ে অংশগ্রহণের কথা আছে তার।
সব মিলিয়ে যদি সামিত ব্রাজিলের ফুটবলের বোর্ড প্রেসিডেন্ট হয়, তবে নতুন দিগন্ত দেখবে ব্রাজিল দল। এর আগে মুসলিমের হাতে উঠেনি ব্রাজিল ফুটবলের দায়িত্ব। আর সেই দায়িত্ব পেলে কেমন করে সামির, এবার সেটাই দেখার বিষয়।




