ভুটানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল,
এই ম্যাচ দিয়ে জাতীয় স্টেডিয়ামে ফিরছে আন্তর্জাতিক ফুটবল,
দীর্ঘ সংস্করণের পর এই মাঠের প্রথম ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা চৌধুরীর, একইভাবে এই ম্যাচে সুযোগের সম্ভাবনা রয়েছে ফাহমিদুলের!
সিঙ্গাপুরের বিপক্ষে বহুল প্রতিক্ষিত ম্যাচ দরজায় কড়া নাড়ছে, তবে সেই ম্যাচের আগেই এক ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিচ্ছে বাংলাদেশ!
এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বের আগের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান! আর ভুটানের ম্যাচের জন্য ইতোমধ্যে টিকেট প্রাইস নির্ধারণ করেছে কতৃপক্ষ, যেখানে সর্বনিম্ন ২০০ টাকায় গ্যালারির টিকেটে খেলা দেখতে পারবে দর্শকরা!
গত বছর চারটি প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে দুটিই ছিল ভুটানের বিপক্ষে। অন্য দুটি ম্যাচ ছিল দক্ষিণ এশিয়ার দেশ মালদ্বীপের সঙ্গে। দুই দেশের বিপক্ষেই সিরিজ ড্র করেছিল বাংলাদেশ।
ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে দীর্ঘদিন পর ঢাকার জাতীয় স্টেডিয়ামে ফিরছে ফুটবল।
সর্বশেষ ২০২০ সালের ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে এই স্টেডিয়ামে ম্যাচ খেলেছিল বাংলাদেশ। তারপরই শুরু হয়ে যায় স্টেডিয়ামটির সংস্কার কাজ।
তবে ৪ জুন ভুটানের বিপক্ষে সমিত সোমকে পাচ্ছে না বাংলাদেশ। কারণ, ১ জুন কানাডায় তার লিগ ম্যাচ আছে।
অন্যদিকে এই ম্যাচ দিয়েই দেশের মাটিতে অভিষেক হয়ে যেতে পারে হামজা চৌধুরীর।
তার আগে গত ২৫ মার্চ শিলংয়ে ভারতের বিপক্ষে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়ে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীরর।এছড়া বহুল আলোচিত ফাহমিদুল ইসলামের বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে পারে এই ম্যাচ দিয়েই।




